হোম > বিনোদন

হাদির পক্ষে স্ট্যাটাস দেওয়ায় অভিনেত্রী চমককে হত্যার হুমকি

আতিকুর রহমান নগরী

ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদির পক্ষে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় অভিনেত্রী রুকাইয়া জাহান চমককে হত্যার হুমকির অভিযোগ পাওয়া গেছে। ভারতীয় আধিপত্যবাদী শক্তি আওয়ামী লীগ চমকের মোবাইল ফোনে এই হুমকি দেন বলে অভিযোগ করেন তিনি।

গত শুক্রবার নয়াপল্টনের বক্স কালভার্ট এলাকায় নির্বাচনি প্রচারে মাথায় গুলিবিদ্ধ হন হাদি। জুলাইয়ের এই অগ্রনায়কের ওপর হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে ওইদিন চমক নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে লেখেন, হাদি হয়ত ফিরবে, আরো জোরালো গর্জনে। আর যদি না ফেরে, তার নামটাই হয়ে যাবে নতুন প্রজন্মের যুদ্ধ ঘোষণা। এ স্ট্যাটাস দেওয়ার পর থেকে তাকে হত্যার হুমকি দেওয়া হয় বলে জানান তিনি।

হত্যার হুমকি পাওয়ার পর তিনি ফেসবুক লাইভে এসে বলেন, সকাল থেকে তার অনেক নম্বর থেকে কল আসছে। এ কারণে তিনি মোবাইল বন্ধ করে রাখতে বাধ্য হয়েছেন। তার ধারণা এবং অনেক শুভাকাঙ্ক্ষী তাকে বলেছে, তার জীবনের ওপর হুমকি দিয়েছে।

চমকের পোস্টের মন্তব্যের ঘরে অনেকেই নিজের মত দিয়েছেন। একজন লিখেছেন, যথার্থ বলেছেন। আরেকজন লেখেন, হাদি ভাইকে ফিরতেই হবে।

অভিনেত্রী চমক ছাড়াও ওসমান হাদির ওপর হামলার ঘটনায় অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন।

ব্যবসায়িক সংকটে অনন্ত জলিল, দোয়া চাইলেন বর্ষা

৭ বছর পর প্রকাশ পেল জয় শাহরিয়ারের একক অ্যালবাম ‘বোকা’

ইতি টানছে জনপ্রিয় ওয়েব সিরিজ ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’

প্রকাশ পেলো তানজিল মিসবাহর নতুন গান ‘কন্যা’

পাকিস্তানের সিনেমা হল নিয়ে ভুল তথ্য, সমালোচনার মুখে শাকিব খান

ফ্যাসিবাদ গেছে, কালচারাল ফ্যাসিস্টরা এখনো বহাল তবিয়তে: মাবরুর রশিদ বান্নাহ

আরও ভালো গল্পে অভিনয় করার প্রত্যাশা রাখি: ফারজানা চুমকি

চিঠির ঐতিহ্য নিয়ে বিটিভিতে বিশেষ অনুষ্ঠান ‘ফিরে এসো চিঠি’

বাংলাদেশে মুক্তি পাচ্ছে তুর্কি হরর সিনেমা ‘সয়’

ঈদে আসছে সিয়াম–তুষির ‘আবার দেখা হলে’