হোম > বিনোদন

ঢাকায় আসছেন পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির

আমার দেশ ডেস্ক

পাকিস্তানের বিনোদন জগতের সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির এবার সানসিল্ক বাংলাদেশ-এর আমন্ত্রণে প্রথমবারের মতো ঢাকায় আসছেন। অল্প সময়েই টেলিভিশন নাটক, চলচ্চিত্র ও ওয়েব কনটেন্টে অভিনয়ের মাধ্যমে তিনি হয়ে উঠেছেন দক্ষিণ এশিয়ার বিনোদন দুনিয়ার উজ্জ্বল নক্ষত্র।

২০১৬ সালে জনান চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেকের পর হানিয়া ধারাবাহিকভাবে দর্শকদের মুগ্ধ করেছেন মেরে হামসাফার, ফেরি টেল, দিলরুবা, আনা, কাভি মে কাভি তুম এর মতো জনপ্রিয় নাটকে অসাধারণ অভিনয় দক্ষতার প্রমাণ দিয়ে।

রোমান্টিক থেকে কমেডি, গ্ল্যামারাস থেকে চরিত্রাভিনয়—সব ক্ষেত্রেই তার অভিনয় দক্ষতা প্রশংসিত হয়েছে। তার অভিনীত নাটক শুধু সেখানে নয়, বাংলাদেশেও বেশ জনপ্রিয়। তার স্টাইল ফলো করে না এমন মেয়ে খুব কমই আছে। এছাড়াও নিজের হাসি ও ব্যক্তিত্ব দিয়ে হাজারো ফ্যানদের ফেভরেট হয়ে উঠেছেন হানিয়া।

পাকিস্তানে সানসিল্কের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে দীর্ঘ সময় ধরে কাজ করছেন হানিয়া আমির। সানসিল্ক সম্প্রতি বাজারে এনেছে নতুন ব্ল্যাক শাইন ফর্মুলা যা ভিটামিন সি ও ই’র গুণে দেয় ঝলমলে গ্লাস শাইন। এই বিশেষ মুহূর্তকে স্মরণীয় করে তুলতে এবং ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে যাত্রা শুরু করতে প্রথমবারের মতো ঢাকায় আসবেন হানিয়া আমির।

বাংলাদেশে বেশ কয়েকদিন থাকবেন তিনি এবং কাজ করবেন সানসিল্কের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে। সানসিল্ক-এর ইভেন্টেও থাকছে তার পক্ষ থেকে বিশেষ চমক। এই ব্যাপারে বিস্তারিত জানতে সানসিল্ক বাংলাদেশ-এর পেইজ ভিজিট করুন।

নিউজার্সিতে ‘স্বপ্নচূড়া’য় কণ্ঠ দিলেন শামস সুমন

ঈদে মিলাদুন্নবীতে সাম্য ও শান্তির বার্তায় জয়া আহসানের

অবশেষে আসছে ‘মহানগর ৩’

ইলিয়াস কাঞ্চনকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় গুজব, উড়িয়ে দিল পরিবার

প্লে-ব্যাকের অপেক্ষায় অনুপমা মুক্তি

শিশুদের মাদক থেকে দূরে রাখতে হলে নজরুল চর্চায় উদ্বুদ্ধ করতে হবে: রিজভী

বাংলায় ডাবিংকৃত দুই ইসলামিক ধারাবাহিক দেখা যাবে টিভিতে

ফের মঞ্চে ফিরছেন প্রীতম হাসান

অস্ট্রেলিয়ার মিউজিক চার্টে নিষিদ্ধ এআই-তৈরি গান

শিল্পকলায় শুরু হলো ‘ক্যানভাস ২৪: মুক্তির মহাকাব্য’