হোম > বিনোদন

ক্ষমা চাইলেন স্বাধীন খসরু

বিনোদন রিপোর্টার

গত বৃহস্পতিবার (২২ আগস্ট), সোশ্যাল মিডিয়ায় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের একজন নারী উপদেষ্টাকে নিয়ে আপত্তিকর ভাষার একটি ভিডিও পোস্ট করে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন স্বাধীন খসরু।

নারী উপদেষ্টাকে নিয়ে অশালীন মন্তব্যের কারণে বিতর্কের মুখে পড়ে প্রকাশ্যে ক্ষমা চাইলেন অভিনেতা স্বাধীন খসরু। নেটিজেনদের অনেকে তার বক্তব্যকে ‘অশালীন’ ও ‘মানসিক বিকারগ্রস্ততা’র বহিঃপ্রকাশ বলে আখ্যা দেন।

অবশেষে শুক্রবার (২২ আগস্ট) রাতে ফেসবুকে ‘অনুশোচনা’ শিরোনামে একটি পোস্ট দিয়ে সকলের কাছে ক্ষমা চেয়েছেন তিনি।

পোস্টে তিনি লেখেন, ‘গতকাল আমার ছোট একটি ভিডিও পোস্ট করা নিয়ে অনেক আলোচনা-সমালোচনার উত্তাপ ছড়াচ্ছে। এখানে কোনো নারী কেন, নারী-পুরুষ বলে কোনো কথা না, আমি সমগ্র মানব জাতিকে সম্মান করি। কাউকে আঘাত বা আক্রমণ করার বিন্দুমাত্র ইচ্ছে বা উদ্দেশ্য ছিল না। এটা ছিল গত কয়েকদিন ধরে ঘটে যাওয়া কিছু ঘটনা থেকে জমে ওঠা আমার একান্তই ব্যক্তিগত ক্ষোভের বহিঃপ্রকাশ মাত্র।‘

এই অভিনেতা আরও বলেন, ‘যদি কেউ মনোকষ্ট বা আঘাত পেয়ে থাকেন, তাহলে আমি আন্তরিকভাবে দুঃখিত এবং ক্ষমাপ্রার্থী। সবাই ভালো থাকুন। মানুষ এবং মানবতার জয় হোক।’

রমজান উপলক্ষে ছয় শিল্পীর ইসলামী গান

আরমীন মুসার প্রযোজনায় ‘বাংলা বাউল ফোক ভোকাল’

ঈদ ইত্যাদিতে দর্শকদের সঙ্গে মোশাররফ করিম

আইনি পদক্ষেপ নিয়েছেন মেহজাবীন চৌধুরী

জামিন পেলেন সংগীত শিল্পী নোবেল

নয় বছর পর ইমরান-নওমির নতুন গান

ঈদে আসছে নাজনীন নীহার তিন নাটক

প্রতারণা মামলায় আবারো গ্রেপ্তার কণ্ঠশিল্পী নোবেল

নাতশিল্পী সৈয়দ সালমান জিলানির মৃত্যু

ফ্যাসিবাদের আক্রোশ ও মাতৃত্বের সংগ্রাম নিয়ে ন্যানসির দীর্ঘ পোস্ট