হোম > বিনোদন

আবারও নতুন মৌলিক গান নিয়ে সালমা

বিনোদন রিপোর্টার

একের পর এক নতুন নতুন মৌলিক গান প্রতিনিয়ত প্রকাশ করে যাচ্ছেন এ প্রজন্মের সংগীতশিল্পী সালমা। সম্প্রতি তিনি প্রকাশ করেছেন নতুন মৌলিক গান ‘দেখলে তোমায় হইগো পাগল’।

গানটিতে তার সহশিল্পী হিসেবে আছেন এইচএম ফারদিন খান। গানটি লিখেছেন সুহেল খান, সুর করেছেন ফারদিন খান। মিউজিক করেছেন মুশফিক লিটু। ফোক ঘরানার এই গানটি এরই মধ্যে ইউটিউবে প্রকাশের পর শ্রোতা দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলেছে।

এই গানের আগেও কিছুদিন আগে সালমার ও রাজুর কণ্ঠে প্রকাশিত হয়েছে আরো একটি মৌলিক গান ‘মায়া লাগেরে’।

গানটি লিখেছেন সাংবাদিক-গীতিকার ফয়সাল রাব্বিকীন। সুর করেছেন রাজু। গানটির মিউজিক ভিডিওতে মডেল হিসেবে কাজ করেছেন সুমাইয়া রিমু ও জোবায়ের অনি। জি-সিরিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত এই গানটির জন্য অভূতপূর্ব সাড়া পাচ্ছেন সালমা, এমনটাই জানালেন তিনি। এর আগে ২০২১ সালে ‘মায়া লাগে’ এবং ২০২৪ সালে ফিরোজ প্লাবনের সঙ্গে ‘মায়া লাগেরে’ শিরোনামের গানও গেয়েছিলেন।

সালমা বলেন,‘ দেখলে তোমায় হইগো পাগল ও মায়া লাগেরে গান দুটিই সুন্দর। দুটি গানেরই কথা ও সুর আমার ভালোলাগার। সত্যি বলতে কী আমি নিয়মিত গান করতে চাই। তবে মাঝে মাঝে অনেক ভালো কিছু গান করে ফেলি যা নিয়ে প্রত্যাশা একটু বেশিই থাকে। এই দুটো গান তেমনই গান। ধন্যবাদ এই দুটি গানের সাথে সংশ্লিষ্ট সবাইকে। আর মায়া লাগে বা মায়া লাগেরে শিরোনামের আরো দুটি গান আগেও গেয়েছি। আমার মনে হয় গানের শিরোনাম ঠিক করার আগে যারা নাম নির্ধারণ করার তাদের একটু ইউটিউবে অন্তত চেক করার প্রয়োজন। কারণ একই নামে গান শ্রোতা দর্শকের মাঝে দ্বিধাদ্বন্দ্ব তৈরি করে।’

এদিকে সালমা স্টেজ ও টিভি শো নিয়েও ভীষণ ব্যস্ত। গত ঈদে বেশ কয়েকটি টিভিতে সরাসরি গানের অনুষ্ঠানে পারফর্ম করেছেন।

নতুন প্রজন্মের গান তেমন একটা শুনি না

গাজী মাজহারুল আনোয়ার স্মরণে বিশেষ আয়োজন

৭ দিনব্যাপী সালমান শাহ চলচ্চিত্র উৎসব

আলিয়ঁস ফ্রঁসেজে চলছে শব্দের বাইরের গল্প নিয়ে দলীয় শিল্প প্রদর্শনী

বাংলাদেশ ফিল্ম আর্কাইভে সংরক্ষিত হচ্ছে বুলবুল আহমেদের অর্জিত পুরস্কার

শুক্রবার প্রচার হবে ‘ইত্যাদি’র সংকলিত পর্ব

শিল্পকলায় জাদুসন্ধ্যার আয়োজন

হৈমন্তীর কণ্ঠে ‘তোমায় দেখলে মনে হয়’

১৬ বছরের পথচলা শেষে ‘পেছনের গল্প’ নিয়ে ফিরছে স্পিরিচুয়াল

বৃহস্পতিবার শিল্পকলায় ‘নজরুলের লেটোগান ও কবিগান’