হোম > বিনোদন

শুরু হলো ‘ভ্রমণ বাংলাদেশ’

বিনোদন রিপোর্টার

ভ্রমণবিষয়ক টিভি অনুষ্ঠান ‘ভ্রমণ বাংলাদেশ’-এর প্রচার শুরু হয়েছে বৈশাখী টেলিভিশনে। অনুষ্ঠানটি প্রতি শনি ও মঙ্গলবার সন্ধ্যা ৫টা ৪০ মিনিটে প্রচার হচ্ছে। গত শনিবার প্রচার হয়েছে এর প্রথম পর্ব। প্রথম পর্ব সাজানো হয়েছে রাঙামাটির সাজেক ভ্যালি নিয়ে।

টিপু আলম মিলনের সার্বিক ব্যবস্থাপনায়, মুরাদ খানের গ্রন্থনা, চিত্রগ্রহণ ও পরিচালনায় অনুষ্ঠানের ধারা বর্ণনা করেছেন সৈয়দ ইসমাত তোহা। প্রযোজনার দায়িত্বে ছিল বৈশাখী টিভি অনুষ্ঠান বিভাগ।

বৈশাখী টিভির উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম মিলন বলেন, ‘এ রকম একটি প্রোগ্রাম করার ইচ্ছে দীর্ঘদিনের। কারণ, আমাদের দেশে একদিকে যেমন আছে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার, সবচেয়ে বড় ম্যানগ্রোভ বনাঞ্চল সুন্দরবন, একই জায়গা থেকে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখার মতো বিরল জায়গা কুয়াকাটা, দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্টমার্টিন। আবার তেমনি আছে পার্বত্য চট্টগ্রামের পাহাড়, বন, লেক এবং সিলেটের চা বাগান ও ছোট-বড় বনাঞ্চল। নদীমাতৃকতায় সর্বত্র জালের মতো ছড়িয়ে আছে অসংখ্য নদ-নদী, এছাড়াও উত্তর ও পূর্বাঞ্চলের হাওর-বাঁওড়গুলো প্রাকৃতিক সৌন্দর্যের এক অন্যতম লীলাভূমি। এ রকম আকর্ষণীয় স্থাপনা ও দর্শনীয় স্থান ছড়িয়ে আছে বাংলার উত্তর থেকে দক্ষিণে, পূর্ব থেকে পশ্চিমে। আমি এর সবকিছু দেখাতে চাই এই অনুষ্ঠানের মাধ্যমে।’সঠিক তথ্য ও নান্দনিক প্রকৃতির ভেতর দিয়ে ভ্রমণপিপাসু মানুষকে ভ্রমণে আকৃষ্ট করা এবং দেশীয় সংস্কৃতির অগ্রযাত্রাকে বেগবান করাই ‘ভ্রমণ বাংলাদেশ’-এর মূল লক্ষ্য।'

নতুন প্রজন্মের গান তেমন একটা শুনি না

গাজী মাজহারুল আনোয়ার স্মরণে বিশেষ আয়োজন

৭ দিনব্যাপী সালমান শাহ চলচ্চিত্র উৎসব

আলিয়ঁস ফ্রঁসেজে চলছে শব্দের বাইরের গল্প নিয়ে দলীয় শিল্প প্রদর্শনী

বাংলাদেশ ফিল্ম আর্কাইভে সংরক্ষিত হচ্ছে বুলবুল আহমেদের অর্জিত পুরস্কার

শুক্রবার প্রচার হবে ‘ইত্যাদি’র সংকলিত পর্ব

শিল্পকলায় জাদুসন্ধ্যার আয়োজন

হৈমন্তীর কণ্ঠে ‘তোমায় দেখলে মনে হয়’

১৬ বছরের পথচলা শেষে ‘পেছনের গল্প’ নিয়ে ফিরছে স্পিরিচুয়াল

বৃহস্পতিবার শিল্পকলায় ‘নজরুলের লেটোগান ও কবিগান’