হোম > বিনোদন

বাংলাদেশে গাইবেন পাকিস্তানের আইমা

বিনোদন রিপোর্টার

প্রথমবারের মতো বাংলাদেশে গান শোনাতে আসছেন পাকিস্তানের সংগীতশিল্পী আইমা বেগ। ১২ এপ্রিল রাজধানীর সেনাপ্রাঙ্গণে ‘ওয়ান ট্রু সাউন্ড গ্র্যান্ড’ অনুষ্ঠানে গান শোনাবেন আইমা। কনসার্টটির আয়োজন করেছে ইয়ামাহা মিউজিক বাংলাদেশ। এক ফেসবুক পোস্টের মাধ্যমে আয়োজক প্রতিষ্ঠান আইমার কনসার্টের বিষয়টি নিশ্চিত করেছে।

ইয়ামাহা মিউজিকের জ্যেষ্ঠ নির্বাহী আল শাহরিয়ার গণমাধ্যমকে বলেন, ‘ওয়ান ট্রু সাউন্ডের ব্যানারে দেশের শিল্পীদের নিয়ে আমরা নিয়মিতই কনসার্টের আয়োজন করে থাকি। এবার আয়োজনটি আরো বড় পরিসরে করছি। আইমার সঙ্গে বাংলাদেশের জনপ্রিয় কজন সংগীতশিল্পী যুক্ত হবেন। শিগগির টিকিটের বিস্তারিত বিষয়সহ সব জানানো হবে।’

২০১৬ সালে পাকিস্তানি সিনেমা ‘লাহোর সে আগে’তে প্রথম প্লেব্যাকের সুযোগ পান আইমা। প্রথম সিনেমায় তিনটি গানে কণ্ঠ দেন তিনি। ‘কালাবাজ দিল’ গানের জন্য লাক্স স্টাইল অ্যাওয়ার্ড ও গ্যালাক্সি ললিউড অ্যাওয়ার্ডে সেরা গায়িকার পুরস্কার পান এ গায়িকা। এ ছাড়া ‘সাত দিন মোহাব্বত ইন’, ‘দ্য ডাংকি কিং’, ‘কাফ কাঙ্গানা’, ‘বাজি’ ইত্যাদি সিনেমায় গান গেয়ে আলোচনায় আসেন তিনি।

দর্শকদের মন জয় করা পাকিস্তানি নাটক ‘দার-ই-নিজাত’ শেষ হচ্ছে কত পর্বে!

হাসপাতালে গীতিকার মোহাম্মদ রফিকউজ্জামান, দোয়া চেয়েছেন পরিবার

স্বর্ণের গিটার পেলেন রুনা লায়লা

আলিয়ঁস ফ্রঁসেজে চলছে চিত্রকর্ম প্রদর্শনী ‘ইঙ্কোগ্রাফি: অ্যা ক্রোম্যাটিক সাইলেন্স’

সুরের জাদুতে আজও অমর বারী সিদ্দিকি

ব্যবসায়িক সংকটে অনন্ত জলিল, দোয়া চাইলেন বর্ষা

৭ বছর পর প্রকাশ পেল জয় শাহরিয়ারের একক অ্যালবাম ‘বোকা’

ইতি টানছে জনপ্রিয় ওয়েব সিরিজ ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’

প্রকাশ পেলো তানজিল মিসবাহর নতুন গান ‘কন্যা’

পাকিস্তানের সিনেমা হল নিয়ে ভুল তথ্য, সমালোচনার মুখে শাকিব খান