হোম > বিনোদন

এমিতে ইতিহাস গড়লেন কিশোর তারকা ওয়েন কুপার

বিনোদন ডেস্ক

মাত্র ১৫ বছর বয়সে এমি জয় করে ইতিহাস গড়লেন কিশোর অভিনেতা ওয়েন কুপার। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে স্থানীয় সময় গত রোববার পিকক থিয়েটারে বসে এমি অ্যাওয়ার্ডসের ৭৭তম আসর। টেলিভিশন শিল্পীদের অন্যতম মর্যাদাপূর্ণ এই আয়োজনে নেটফ্লিক্সের আলোচিত মিনি সিরিজ ‘অ্যাডোলেসেন্স’-এ দুর্দান্ত অভিনয়ের স্বীকৃতি হিসেবেই এ সম্মান পেয়েছেন তিনি। তিনি হয়ে গেলেন এ আসরের সবচেয়ে কনিষ্ঠ বিজয়ী।

জানা যায়, মাত্র ১৪ বছর বয়সে সিরিজটির চারটি পর্বের শুটিং করেছিলেন ওয়েন। ইংল্যান্ডের ওয়ারিংটনে জন্ম নেওয়া এই কিশোর সেই বয়সেই আন্তর্জাতিক অভিনয়জগতে নিজের প্রতিভার জানান দিয়েছিলেন।

পুরস্কার হাতে নিয়ে আবেগাপ্লুত হয়ে ওয়েন কুপার বলেন, ‘এই পুরস্কার শুধু আমার জন্য নয়, আমার পরিবার আর আপনজনদের জন্যও অনেক বড় ব্যাপার। আমি কখনও ভাবিনি আমেরিকায় এসে অভিনয় করব। তিন বছর আগেও আমি কিছুই ছিলাম না, আর এখন এই মঞ্চে দাঁড়িয়ে আছি, এটা স্বপ্নের মতো।’

অ্যাডোলেসেন্স সিরিজটির কাহিনি ঘিরে রয়েছে এক কিশোরীর ছুরিকাঘাতের ঘটনা এবং সন্দেহভাজন হিসেবে ১৩ বছর বয়সী এক ছেলের গ্রেপ্তার। সিরিজটি দেখিয়েছে, কীভাবে সামাজিক মাধ্যমে কিশোরদের মধ্যে নারী বিদ্বেষের বীজ বপন করছে। সমালোচকদের মতে, এর নির্মাণশৈলী ও বিষয়বস্তু দুটোই সময়োপযোগী ও সাহসী।

ওয়েন কুপারের পাশাপাশি অ্যাডোলেসেন্স থেকে আরও পুরস্কার এসেছে। সিরিজটির জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন স্টিফেন গ্রাহাম। অন্যদিকে, সেভরেন্স সিরিজের তারকা ট্রামেল টিলম্যান ও ব্রিট লোয়ার পেয়েছেন বড় দুটি সম্মাননা।

ঈদে মুক্তির তালিকায় ৫ সিনেমা

জিনিয়াস কিডস সিজন-৩ এর গ্র্যান্ড ফিনালে বৃহস্পতিবার

১০০ নতুন গান নিয়ে ঈদ উৎসব

জোভান-তটিনীকে নিয়ে ঈদের ‌‘মন ফড়িং’

ঈদে আসছে তাদের ‘কিপ্টে কারে কয়’

ছোট পর্দার বড় আকর্ষণ ‘ইত্যাদি’

নাগরিকের ‘তারায় তারায়’ পূর্ণিমা

তরুণ প্রতিভা অন্বেষণে সসাসের ‘সেরাদের সেরা সিজন-৬’ সম্পন্ন

মারা গেছেন অভিনেতা শামস সুমন

নাস্তিকতা থেকে কোরআনের কাছে ‘আত্মসমর্পণ’ করলেন গাজী রাকায়েত