হোম > বিনোদন

ভিপি নুরকে নিয়ে বিতর্কিত পোস্ট, জয়ের প্রতি ক্ষুব্ধ নেটিজেনরা

বিনোদন রিপোর্টার

বিতর্ক যেন পিছু ছাড়িছে না অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়ের। উপস্থাপনা অনুষ্ঠানে অতিথিকে বিতর্কিত প্রশ্ন করায় বা অপমান করার কারণেও বারবার কটাক্ষের স্বীকার হয়েছেন। এ ছাড়া নানা বিতর্কের কারণে শোবিজাঙ্গনেও কাজ হারাচ্ছেন তিনি।

এবার গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে নিয়ে বিতর্কিত পোস্ট করে আলোচনার জন্ম দিয়েছেন তিনি।

গতকাল রাজধানীর বিজয়নগরে আইনশৃঙ্খলা বাহিনীর হামলায় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। যদিও তিনি বর্তমানে স্থিতিশীল আছেন, তবে চিকিৎসকেরা তাকে এখনও শঙ্কামুক্ত বলতে পারছেন না।

এমন অবস্থায় আহত নুরের জন্য দোয়া চেয়েছেন তার পরিবার ও নেতাকর্মীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমেও নুরের প্রতি সহানুভূতি জানিয়ে অনেকে পোস্ট করেছেন, তার সুস্থতা কামনা করেছেন।

অন্যদিকে, শনিবার ভোরে এক স্ট্যাটাসে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের সাক্ষাৎকার নেয়ার ইচ্ছে পোষণ করেন শাহরিয়ার নাজিম জয়। সেখানে তিনি লেখেন, ‘ভিপি নুর ভাইয়ের ইন্টারভিউ নেওয়ার কথা ছিল, আউটডোরে। কিন্তু টানা বৃষ্টির কারণে তা ক্যান্সেল হয়েছে। আপনি সুস্থ হয়ে ওঠেন। এবারের ইন্টারভিউ হবে ভয়াবহ।’

জয়ের এই পোস্ট নেটিজেনদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। জুয়েল মাহমুদ নামে একজন লিখেছেন, ‘মিয়া মানুষের দুঃসময়ে মজা লন।’

এন এস হাসান নামে একজন লিখেছেন, ‘আরেক সুবিধাবাদী আছে ধান্ধা নিয়া, মানুষ হইলেন না।’

একজন লিখেছেন, ‘এই সময়ে ইন্টারভিউয়ের চাইতে দোয়া দরকার নুর ভাইয়ের জন্য।’ কারো মন্তব্য, ‘আপনার লেখা দেখে মনে হচ্ছে, মনুষ্যত্ব হারিয়ে যাচ্ছে আসলেই।’

চৌধুরি ইকবাল নামে একজন লিখেছেন, ‘সবসময় আলোচনায় থাকতেই এসব পোস্ট দেন জয়।’

আবার কারো মতে, তাকে এখনো গ্রেফতার করা হয়নি কেন সেই প্রশ্ন।

আসছে নির্জন-মিতুল জুটির ‘কোটি টাকার বউ’

অশ্রু স্মরণ ও শ্রদ্ধায় মুস্তাফা মনোয়ারকে চিরবিদায়

রিমান্ড শেষে অভিনেতা জাহের আলভী কারাগারে

‘অথবা তুমি আমি’তে পারসা ইভানা

বক্স অফিসে হতাশ করল ‘সুপারগার্ল’, দাপট অব্যাহত ‘টয় স্টরি ৫’-এর

নায়ক-নায়িকা খোঁজার মিশনে চুমকি-রিচি

শিল্পকলায় পূর্ণিমা তিথি-তে ‘সাধুমেলা’

একাধিক প্রজন্মের শৈশবের জাদুকর মুস্তাফা মনোয়ার

মুস্তাফা মনোয়ারের আদর্শ ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে : তথ্যমন্ত্রী

কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন, বনানী কবরস্থানে দাফন