হোম > বিনোদন

প্রীতম-প্রতীকের ‘লাইভ ইন অস্ট্রেলিয়া’

বিনোদন রিপোর্টার

সংগীতশিল্পী প্রীতম হাসান এবার সুরে সুরে মাতাচ্ছেন অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার পাঁচটি শহরে ‘প্রীতম হাসান লাইভ ইন অস্ট্রেলিয়া’ শিরোনামের কনসার্টে অংশ নিয়েছেন প্রীতম। এ সফরে প্রীতমের সঙ্গে থাকছেন তার বড় ভাই সংগীতশিল্পী প্রতীক হাসানও। এর মধ্যে প্রীতম সিডনি, মেলবোর্ন ও ব্রিসবেনে কনসার্ট করেছেন। ‘বেস্ট অব বেঙ্গলের’ উদ্যোগে আয়োজিত এই সফর শেষ হবে আগামী রোববার পার্থ শহরে কনসার্টের মধ্য দিয়ে। আয়োজক প্রতিষ্ঠানের পরিচালক তানিম মান্নান বলেন, ‘অস্ট্রেলিয়ার বাংলাদেশি শহরগুলোতে আমাদের বাংলা ব্যান্ডগুলোর কনসার্ট বেশ নিয়মিত একটা ব্যাপার। প্রীতম হাসান প্রথমবারের মতো এই প্রশান্তপাড়ে এসেছেন।

ইতোমধ্যে সিডনিতে প্রায় ১২০০ দর্শক প্রতীক ও প্রীতম হাসানের পরিবেশনায় মুগ্ধ হয়েছেন। দুই ভাই দুটি প্রজন্মের সংগীতকে এক মঞ্চে পরিবেশন করছেন। আমার সঙ্গে বাকি তিনটি শহরের স্থানীয় আয়োজকদের প্রতিও আমি কৃতজ্ঞ। তাদের সহযোগিতায় এত সুন্দর কনসার্ট দর্শকদের উপহার দিতে পেরে আমি ভীষণ আনন্দিত।’ প্রয়াত গায়ক খালিদ হাসান মিলুর দুই ছেলে প্রতীক ও প্রীতম। গায়ক-সুরকার প্রীতম হাসানকে অভিনেতা হিসেবেও দেখেন দর্শক। নাটক, ওটিটিতে নিয়মিত কাজ করছেন এই শিল্পী।

নতুন প্রজন্মের গান তেমন একটা শুনি না

গাজী মাজহারুল আনোয়ার স্মরণে বিশেষ আয়োজন

৭ দিনব্যাপী সালমান শাহ চলচ্চিত্র উৎসব

আলিয়ঁস ফ্রঁসেজে চলছে শব্দের বাইরের গল্প নিয়ে দলীয় শিল্প প্রদর্শনী

বাংলাদেশ ফিল্ম আর্কাইভে সংরক্ষিত হচ্ছে বুলবুল আহমেদের অর্জিত পুরস্কার

শুক্রবার প্রচার হবে ‘ইত্যাদি’র সংকলিত পর্ব

শিল্পকলায় জাদুসন্ধ্যার আয়োজন

হৈমন্তীর কণ্ঠে ‘তোমায় দেখলে মনে হয়’

১৬ বছরের পথচলা শেষে ‘পেছনের গল্প’ নিয়ে ফিরছে স্পিরিচুয়াল

বৃহস্পতিবার শিল্পকলায় ‘নজরুলের লেটোগান ও কবিগান’