হোম > বিনোদন

স্বাধীনতা এবং নাট্য দিবস স্মরণে আগামীকাল ‘ত্রিংশ শতাব্দী’

বিনোদন রিপোর্টার

‘স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬’ এবং ‘বিশ্ব নাট্য দিবস ২০২৬’ উপলক্ষে ২৭শে মার্চ, শুক্রবার সন্ধ্যা ৭টায় বাংলাদেশে শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটারে নাট্যসংগঠন স্বপ্নদলের ‘ত্রিংশ শতাব্দী’ প্রযোজনার বিশেষ মঞ্চায়ন ও সম্মাননার আয়োজন করা হয়েছে।

পাশাপাশি এটি ইরানের সঙ্গে আমেরিকা-ইসরায়েলের চলমান অন্যায় যুদ্ধের বিরুদ্ধে দর্শকসহ স্বপ্নদলের প্রতিবাদ। বাদল সরকারের মূল রচনা অবলম্বনে যুদ্ধবিরোধী ও শান্তি প্রত্যাশী গবেষণাগার নাট্য, দেশ-বিদেশে প্রশংসিত ‘ত্রিংশ শতাব্দী’-র রূপান্তরসহ নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন।

শেষপর্বে এ বছর শিল্প-সংস্কৃতিতে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ রাষ্ট্রীয় পদক ‘মেডাল অব দ্য অর্ডার অব অস্ট্রেলিয়া’ (ওএএম) প্রাপ্তিতে রেনেসাঁ ড্রামা সোসাইটি, মেলবোর্নের নাট্যজন কামরুজ্জামান বালার্ক-কে স্বপ্নদলের পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হবে। অতিথি হিসেবে সম্মাননা তুলে দিবেন জাপানের টোকিওস্থ কাহাল গ্যালারির চেয়ারম্যান চিত্রশিল্পী কামরুল হাসান লিপু।

যুদ্ধোন্মাদনার বিরুদ্ধে শৈল্পিক প্রতিবাদ ‘ত্রিংশ শতাব্দী’-র মূলকাহিনি পৃথিবীর ইতিহাসের সবচেয়ে কলঙ্কজনক অধ্যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে জাপানের হিরোশিমা-নাগাসাকির আণবিক বোমা বিস্ফোরণের অপ্রত্যাশিত পরিণতি। এর সমান্তরালে গুরুত্বের সঙ্গে উপস্থাপিত হয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, বসনিয়া, ইসরায়েল-ফিলিস্তিন, আফগানিস্তান, পাকিস্তান-ভারত, ইরাকে আগ্রাসন, কুয়েত-তিউনিশিয়া-ইয়ামেন-সিরিয়া-তুরস্ক-মিয়ানমার-গুলশানে বর্বর হামলা, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও আমেরিকা-ইসরায়েল বনাম ইরান যুদ্ধের নেতিবাচকতা, বাংলাদেশের সাম্প্রতিক অমানবিক ঘটনাবলি এবং আরও নানা প্রসঙ্গ।

‘ত্রিংশ শতাব্দী’ প্রযোজনায় বহুমুখী দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণের মাধ্যমে স্থানীয় ও আন্তর্জাতিক প্রেক্ষাপটে যুদ্ধবাজ-যুদ্ধাপরাধী-অশান্তিকামীদের স্বরূপ এবং তাদের কাজের তাৎক্ষণিক ও সুদূরপ্রসারী বীভৎসতার চিত্র উদ্‌ঘাটিত হয়েছে।

সভ্যতা ধ্বংসকারী মানবসৃষ্ট যুদ্ধ-গণহত্যা-অনাচারের বিপরীতে মানুষ হিসেবে বর্তমান কর্তব্য অনুধাবন এবং এক্ষেত্রে দর্শককে সিদ্ধান্তগ্রহণের মুখোমুখি স্থাপনই ‘ত্রিংশ শতাব্দী’ প্রযোজনার প্রত্যাশা। আর প্রযোজনাটির উপস্থাপনায় প্রয়োগ করা হয়েছে হাজার বছরের নাট্য-ঐতিহ্যের ধারায় আধুনিক ‘বাঙলা নাট্যরীতি’।

‘ত্রিংশ শতাব্দী’ প্রযোজনার গ্রন্থিকেরা হলেন- জুয়েনা শবনম, ফজলে রাব্বি সুকর্ন, শিশির সিকদার, সামাদ ভুঁইয়া, শাখাওয়াত শ্যামল, জেবুন নেসা, সুমাইয়া শিশির, সোনালী রহমান, অর্ক অপু, অনিন্দ্য অন্তরিক্ষ, জাহিদ রিপন প্রমুখ। কাল প্রযোজনাটির ১২৮তম মঞ্চায়ন অনুষ্ঠিত হবে।

অচেনা বা অখ্যাত উৎস থেকে আসা তথ্যে বিভ্রান্ত হবেন না: হানিফ সংকেত

এসি নষ্ট থাকায় ‘প্রিন্স’ সিনেমার দর্শকদের টাকা ফেরত

দৌলতদিয়ায় বাস ডুবির ঘটনায় শাকিব খানের বার্তা

২৭ মার্চ থেকে কক্সবাজারেশুরু হচ্ছে চলচ্চিত্র উৎসব

সংসার ভাঙল মৌসুমী হামিদের

স্বাধীনতা দিবসে বিটিভির বিশেষ আয়োজন

স্বাধীনতা দিবসে শিল্পকলা একাডেমির সাংস্কৃতিক অনুষ্ঠান

২৫ মার্চ ১৯৭১ থেকে জুলাই ২০২৪ স্মরণে প্রাচ্যনাটের ‘লালযাত্রা’

ভারতে ফিলিস্তিনি শিশুকে নিয়ে নির্মিত সিনেমা প্রদর্শনে বাধা

আইয়ুব বাচ্চুকে উৎসর্গ করে এস আই টুটুলের গান