হোম > বিনোদন

নানা সংগ্রামে সংগীতের অভূতপূর্ব শক্তি আমরা দেখেছি : রিজভী

বিশ্ব সংগীত দিবস

বিনোদন রিপোর্টার

বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে দেশের জনপ্রিয় ও গুণী শিল্পীদের নিয়ে বর্ণিল পরিবেশনার ২ দিনব্যাপী অনুষ্ঠানমালা শেষ হয়েছে গতকাল। ২১ জুন ছিল বিশ্ব সংগীত দিবস। এ উপলক্ষে ২১ ও ২২ জুন শোভাযাত্রা, আলোচনা ও সংগীতানুষ্ঠানের আয়োজন করে একাডেমি।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্প মন্ত্রণালয়সংক্রান্ত উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) জনাব মো. রুহুল কবির রিজভী বলেন, ‘সংগীতের মধ্যে যে বিপুল শক্তি নিহিত রয়েছে, যখন তা বিস্ফোরিত হয়, তখন এর বিস্ফোরণ আমরা যুগে যুগে দেখতে পাই। বিভিন্ন দেশে স্বাধীনতা সংগ্রাম, গণতন্ত্রের সংগ্রাম, অধিকারের সংগ্রাম, নানা সংগ্রামের মধ্যে সংগীতের সেই অভূতপূর্ব শক্তি আমরা দেখেছি। বাহান্ন কিংবা উনসত্তরের গণ-অভ্যুত্থান কিংবা স্বাধীনতা যুদ্ধ এবং এর পরবর্তী পর্যায়ে নব্বই এবং চব্বিশে; যে-কোন গণ-অভ্যুত্থানে সংগীতের তুমুল শক্তির বিস্ফোরণ আমরা যা দেখেছি, যা শুনেছি সেটা অতুলনীয়।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক এমরান সালেহ প্রিন্স। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এর সদস্য সচিব জনাব জাকির হোসেন রোকন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সম্মানিত সচিব জনাব কানিজ মওলা।

সংগীতসন্ধ্যার পরিবেশনায় শুরতেই বাংলাদেশ শিল্পকলা একাডেমির কণ্ঠশিল্পীবৃন্দ সমবেত কণ্ঠে নজরুল সংগীত পরিবেশন করেন। এরপর ধারাবাহিকভাবে একক সংগীত পরিবেশন করেন কণ্ঠশিল্পী সুকন্যা মজুমদার, তানভীর আলম সজীব, মুন্নি কাদের, ডলি মন্ডল, নওসীন তাবাসসুম স্মরণ, পিন্টু ঘোষ, রাকা পপি, শাহনাজ রহমান স্বীকৃতি, দেবলীনা সুর, এস এম শামীম আক্তার।

সংগীত পরিবেশন করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সচিব মোহাম্মদ জাকির হোসেন। এছাড়াও সংগীত পরিবেশন করেন মোসুমি মৌ। হাসান রাজা লোক সাহিত্য পরিষদ সমবেত সংগীত এবং বিভিন্ন জাতিগোষ্ঠীর কণ্ঠশিল্পীবৃন্দ দ্বৈত ও একক সংগীত পরিবেশন করেন। এরপর বিভিন্ন দূতাবাস থেকে আমন্ত্রিত শিল্পীবৃন্দ একক সংগীত পরিবেশন করেন। সবশেষে ব্যান্ড সংগীত পরিবেশন করেন এসেইস, সর্বনাম ও জাসাস।

শিল্পকলায় শুরু হলো ‘ক্যানভাস ২৪: মুক্তির মহাকাব্য’

ইউটিউবে বাংলাদেশি কনটেন্টের জোয়ার

কিরগিজস্তানে ফোক গান নিয়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন সূচনা শেলী

ডান্সফ্লোর মাতাতে এলো দোলা ও নিলয়ের ‘কিসমত’

ডায়ানার জীবন ও ব্যক্তিগত স্মৃতি নিয়ে বই লিখছেন ছোট ভাই চার্লস স্পেন্সার

শিল্পকলায় পালিত হলো বিশেষ আয়োজন ‘বেণুকা’

১৬ বছর আগে রেকর্ড, প্রকাশ পেল দুই ভাইয়ের গান

ওটিটিতে আসছে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’

খালেদা জিয়ার সাজে ভ্লগ, নেটিজেনদের প্রশংসায় ভাসছেন চমক

ঢাকাই চলচ্চিত্রের ৫৮ গুণীজন ও ৩ সিনেমা হলকে সম্মাননা