হোম > বিনোদন

শাকিবকে নিয়ে কোথায় উড়াল দিলেন মিষ্টি জান্নাত?

বিনোদন ডেস্ক

ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের তৃতীয় বিয়ে নিয়ে গত বছর ব্যাপক আলোচনা ছিল মিডিয়া পাড়ায়। তার আগে শাকিবের পরিবার বিয়ের জন্য পাত্রী খুঁজছে-এমন খবরও চাউর হয়। শাকিবের জন্য খোঁজা হয়েছে এক ডাক্তার পাত্রী। সে থেকেই গুঞ্জন উঠে চিত্রনায়িকা ও ডাক্তার মিষ্টি জান্নাতই সেই পাত্রী!

বিষয়টি নিয়ে তখন দুইয়ে দুইয়ে চার মেলান তাদের অনুরাগীরা; শাকিবের সঙ্গে নাম জুড়ে দেন মিষ্টি জান্নাতের। ঢাকাই চিত্রনায়িকাদের মাঝে মিষ্টি জান্নাতই একমাত্র চিকিৎসা পেশার সঙ্গে যুক্ত। ফলে নেটিজেনরা তাকেই শাকিবের তৃতীয় স্ত্রী হিসেবে ধরে নেয়।

বিষয়টি নিয়ে একাধিকবার গণমাধ্যমে কথাও বলেছেন মিষ্টি জান্নাত; তবে শাকিবকে নিয়ে সেভাবে কিছু স্পষ্ট করেননি নায়িকা। খানিকটা রহস্য রেখে নায়িকা বলেছিলেন, শাকিবের সঙ্গে তার কিছু একটা হলেও হতে পারে; সময়ই বলে দেবে সব।

এতসব গুঞ্জন জল্পনার মাঝে এবার নতুন করে পালে হাওয়া দিলেন মিষ্টি জান্নাত। সম্প্রতি শাকিব খানের সঙ্গে খানিকটা একান্ত মুহূর্তেই দেখা মিলল মিষ্টি জান্নাতকে। রোববার মধ্যরাতে সামাজিক মাধ্যমে তিনটি ছবি প্রকাশ করেন মিষ্টি জান্নাত। সেখানে দেখা যায়, কোনো একটি ফ্লাইটে একসঙ্গে কোথাও যাচ্ছে তারা।

সেই পোস্টের ক্যাপশনে মিষ্টি জান্নাত লেখেন, ‘লাভ লাভ’। সঙ্গে জুড়ে দেন ভালোবাসার ইমোজি।

ছবিগুলো প্রকাশের সঙ্গেই মন্তব্যঘরে চারে চারে ষোল মেলাতে শুরু করেন তাদের ভক্ত-অনুরাগীরা। তাদের অধিকাংশই মন্তব্যঘরে শাকিবের দুই সাবেক অপু বিশ্বাস- শবনম বুবলীদের সতীনের তালিকায় নাম জুড়ে দেন মিষ্টি জান্নাতকে।

তবে এ বিষয়টি ছাড়াও অনুরাগীদের অনেকে ভাবছেন, সহকর্মী হিসেবে একসঙ্গে কোথাও যেতেই পারেন তারা। কিন্তু কোথায় যাচ্ছেন, তার কোনো তথ্য ছিল না পোস্টে। আর সেই উত্তরের অপেক্ষায় এখন তাদের ভক্ত-অনুরাগীরা; এখন দেখার বিষয় এ নিয়ে কী ব্যাখ্যা দেন এই দুই তারকা।

২০১৪ সালে ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে শুরু করেন রুপালি পর্দার ক্যারিয়ার। এরপর নিয়মিত কাজ করেছেন সিনেমায়। অভিনেত্রী পরিচয়ের বাইরে মিষ্টি জান্নাত একজন দন্ত্য চিকিৎসক। আর চিকিৎসক হওয়ার কারণেই মিষ্টি ও শাকিবকে নিয়ে এত এত গুঞ্জন-জল্পনা।

দর্শকদের মন জয় করা পাকিস্তানি নাটক ‘দার-ই-নিজাত’ শেষ হচ্ছে কত পর্বে!

হাসপাতালে গীতিকার মোহাম্মদ রফিকউজ্জামান, দোয়া চেয়েছেন পরিবার

স্বর্ণের গিটার পেলেন রুনা লায়লা

আলিয়ঁস ফ্রঁসেজে চলছে চিত্রকর্ম প্রদর্শনী ‘ইঙ্কোগ্রাফি: অ্যা ক্রোম্যাটিক সাইলেন্স’

সুরের জাদুতে আজও অমর বারী সিদ্দিকি

ব্যবসায়িক সংকটে অনন্ত জলিল, দোয়া চাইলেন বর্ষা

৭ বছর পর প্রকাশ পেল জয় শাহরিয়ারের একক অ্যালবাম ‘বোকা’

ইতি টানছে জনপ্রিয় ওয়েব সিরিজ ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’

প্রকাশ পেলো তানজিল মিসবাহর নতুন গান ‘কন্যা’

পাকিস্তানের সিনেমা হল নিয়ে ভুল তথ্য, সমালোচনার মুখে শাকিব খান