হোম > বিনোদন

অ্যালিয়ঁস ফ্রঁসেজে চলছে রাজিব আহাসেনের একক শিল্প প্রদর্শনী

বিনোদন রিপোর্টার

অ্যালিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকায় শুরু হলো বাংলাদেশি শিল্পী রাজিব আহাসেনের প্রথম একক শিল্প প্রদর্শনী ‘এমব্রেস অফ দ্যা আর্থ’।

গতকাল, শুক্রবার, অ্যালিয়ঁস ফ্রঁসেজের লা গ্যালারিতে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিশিষ্ট অতিথিবৃন্দ, শিল্পানুরাগী এবং সাংস্কৃতিক অঙ্গনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি আরও উপস্থিত ছিলেন, মফিদুল হক— ট্রাস্টি, মুক্তিযুদ্ধ জাদুঘর এবং নির্বাহী সদস্য, অ্যালিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকা; শিল্পসমালোচক মইনুদ্দিন খালেদ; প্রখ্যাত শিল্পী প্রফেসর জামাল আহমেদ; এবং কামাল উদ্দিন— সহযোগী অধ্যাপক, অঙ্কন ও চিত্রাঙ্কন বিভাগ, চারুকলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়।

‘এমব্রেস অফ দ্যা আর্থ’ একটি গভীর ব্যক্তিগত ও আবেগঘন শিল্প-উপস্থাপনা, যা স্মৃতি, স্থান এবং রূপান্তরের অভিজ্ঞতার ভেতর থেকে নির্মিত। জলরং ও অ্যাক্রিলিকে নির্মিত প্রায় ছত্রিশটি চিত্রকর্ম নিয়ে এই প্রদর্শনী, গ্রামীণ জীবনের অন্তরঙ্গতা এবং নগর জীবনের পরিবর্তিত বাস্তবতার মধ্যে একটি দৃশ্যমান সেতুবন্ধন তৈরি করে।

শৈশব ও কৈশোরে গ্রামের মাটির পথের ধুলা, শান্ত খাল-বিল, বিস্তীর্ণ নদীর পাড় এবং কৃষিনির্ভর জীবনের ছন্দের ভেতর বেড়ে ওঠা রাজিব আহাসেন তাঁর শিল্পচর্চায় কৃত্রিম বয়ানের পরিবর্তে জীবনের বাস্তব অভিজ্ঞতাকেই প্রধান উৎস হিসেবে গ্রহণ করেছেন। সাধারণ মানুষের জীবন ও তাদের সরল সৌন্দর্য তাঁর শিল্পভাষাকে স্বতঃস্ফূর্তভাবে নির্মাণ করেছে।

এই প্রদর্শনীতে শিল্পী গ্রামীণ জীবনের উন্মুক্ততা ও প্রাণশক্তি থেকে নগর জীবনের কাঠামোবদ্ধ ও কখনও কখনও বেসুরো গতিতে তাঁর ধীরে ধীরে অগ্রযাত্রার অভিজ্ঞতা তুলে ধরেছেন। তাঁর চিত্রকর্মে সংবেদনশীলভাবে ধরা পড়ে এই পরিবর্তন, যেখানে নস্টালজিয়া, অভিযোজন এবং পরিচয়ের বিষয়গুলো একে অপরের সঙ্গে মিশে যায়। প্রাণবন্ত তুলির আঁচড়, স্তরবিন্যাসপূর্ণ টেক্সচার এবং আলো-রঙের সূক্ষ্ম ব্যবহারে প্রতিটি কাজ স্মৃতি ও বর্তমানের এক অনন্য মেলবন্ধন তৈরি করে।

‘এমব্রেস অফ দ্যা আর্থ’ কেবল শিল্পীর শৈশবের মানুষ ও ভূদৃশ্যের প্রতি এক শ্রদ্ধাঞ্জলি নয়, বরং এটি আত্মপরিচয়, সংযোগ এবং পরিবর্তনের এক অনুসন্ধান। প্রদর্শনীটি দর্শকদের থামতে, ভাবতে এবং মাটি, স্মৃতি ও আত্মপরিচয়ের মৌলিক সম্পর্কের সঙ্গে নতুন করে সংযুক্ত হতে আহ্বান জানায়।

রাজিব আহাসেন একজন বাংলাদেশি শিল্পী, যার শিল্পচর্চা তাঁর ব্যক্তিগত অভিজ্ঞতা এবং স্থান ও স্মৃতির সঙ্গে গভীর সংযোগ দ্বারা প্রভাবিত। তিনি ২০১৪ সালে একটি কওমি মাদ্রাসা থেকে মাওলানা ডিগ্রি (মাস্টার্স সমমান) সম্পন্ন করেন এবং এরপর থেকে দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন প্রদর্শনীতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আসছেন। তাঁর উল্লেখযোগ্য অংশগ্রহণের মধ্যে রয়েছে ঢাকা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত ৬ষ্ঠ ফ্রেন্ডশিপ আর্ট এক্সিবিশন এবং ৭ম কাহাল ইন্টারন্যাশনাল আর্ট এক্সিবিশন, পাশাপাশি জাপানের টোকিওতে অনুষ্ঠিত ৮ম কাহাল ইন্টারন্যাশনাল আর্ট ফেয়ার।

তিনদিন ব্যাপী এই প্রদর্শনীটি চলবে প্রতিদিন বিকাল ২টা থেকে রাত ৮টা পর্যন্ত।

যেমন চলছে প্রযোজক সমিতির নির্বাচনী প্রস্তুতি

টাকা আত্মসাতের অভিযোগে কারাগারে পূজা চেরির বাবা

রুনা-বাপ্পার দ্বৈত কণ্ঠে তৈরি হলো বাংলা গজল

আবারও শুভেচ্ছাদূত হলেন মিম

শুরু হচ্ছে ‘এমব্রেস অব দি আর্থ’

এক দশক পর অস্ট্রেলিয়া মাতাবেন রুনা লায়লা

ঢাকায় হচ্ছে ইরান যুদ্ধবিরোধী কনসার্ট

টপ অ্যাঙ্গেলে ভিডিও ধারণ নিয়ে যা বললেন মিম

একই দিনে বাংলাদেশেও মুক্তি পাচ্ছে বায়োপিক ‘মাইকেল’

ইতালিতে মুক্তি পেল শাকিব খানের ‘প্রিন্স’