হোম > বিনোদন

একই ওয়েব ফিল্মে মেজবা বাপ্পীর দুই গান

বিনোদন রিপোর্টার

মেজবা বাপ্পী এই প্রজন্মের এই সময়ের শ্রোতাপ্রিয় একজন সঙ্গীতশিল্পী। ২০১২ সালের ‘চ্যানেল আই সেরাকন্ঠ’তে ফাইনালিস্টে থাকা এই গায়ক বছরজুড়েই ঢাকা ও ঢাকার বাইরে স্টেজ শোতে ব্যস্ত থাকেন শুধু গান গাওয়া নিয়েই। আবার মৌলিক গান প্রকাশেও মেজবার প্রবল আগ্রহ রয়েছে। এরই মধ্যে মোশাররফ করিম অভিনীত জসীম উদ্দিন মন পরিচালিত ‘অপুরুষ’ নামক একটি ওয়েব ফিল্মে দুটি মৌলিক গান গেয়েছেন মেজবা বাপ্পী।

একটি গানের শিরোনাম ‘উড়ো চিঠি’ আরেকটি গানের শিরোনাম ‘আঁধার রাতের পর’। দুটি গানই লিখেছেন তারই সহধর্মিনী সিলভিয়া পারভেজ। দুটি গানের সুর করেছেন মেজবা বাপ্পী। মিউজিক করেছেন তুহিন আহমেদ।

মেজবা বাপ্পী বলেন, ‘এভাবেই এমন করেই গান গেয়ে যেতে চাই। গানে গানে শ্রোতা দর্শককে মুগ্ধ করে যেতে চাই। ভালো ভালো মৌলিক গান করতে চাই। যে কারণে স্টেজ শোতে, চ্যানেলে গান গাইবার পাশাপাশি মৌলিক গানের জন্য সময় করে নিজের গানকে প্রতিষ্ঠিত করতে চাই। আমার আজকের এই সময় পর্যন্ত আসার জন্য যারা নেপথ্যে থেকে শ্রম দিয়েছেন কষ্ট করেছেন তাদের প্রতি কৃতজ্ঞ, কৃতজ্ঞ সকল গীতিকার সুরকারদের প্রতি।’

এর আগে সর্বশেষ মেজবা বাপ্পীর কণ্ঠে প্রকাশিত হয়েছে ‘কফিশপ’ শিরোনামের একটি গান। গানটি লিখেছেন শাহনাজ কাজী, সুর করেছেন মেজবা বাপ্পী। ‘সেরাকন্ঠ’তে অংশগ্রহণ করার পর মেজবা বাপ্পীর কণ্ঠে প্রথম প্রকাশিত মৌলিক গান ছিল তারই লেখা ও সুরে ‘রাত ভাঙানোর গান’ শিরোনামের একটি গান। ২০১৭ সালে লেজার ভিশন থেকে প্রকাশিত হয়েছিলো।

তবে মেজবা বাপ্পীর কণ্ঠে সবচেয়ে শ্রোতাপ্রিয় গান হচ্ছে ‘রাত কমলে ফোন করিস’ শিরোনামের গানটি। এতে তার সহশিল্পী ছিলেন অবন্তী সিঁথি।

এদিকে আগামীকাল ১৬ আগস্ট ‘গান দিয়ে শুরু’ অনুষ্ঠানে বাংলাদেশের প্রয়াত জনপ্রিয় ব্যান্ড তারকা আইয়ূব বাচ্চু স্মরণে সঙ্গীত পরিবেশন করবেন মেজবা বাপ্পী। এতে তার সঙ্গে আরো গাইবেন আরাফাত ও স্বর্ণা।

মেজবা বাপ্পী প্রথম প্লে-ব্যাক করেছেন ‘তালাশ’ সিনেমায়। সাদাত হোসাইনের লেখা ও আহমেদ হুমায়ূনের সুরে ‘সেফটিফিন’ শিরোনামের গানটি তিনিই গেয়েছেন।

আসছে পারিবারিক গল্পের নতুন নাটক

বাবা ছেলের বিশেষ দিন

জন্মবার্ষিকী স্মরণে মঞ্চে ‘হেলেন কোলার’

অনুভূতি শেয়ার করতে গিয়ে কাঁদলেন মিম

কাবা শরিফ দেখে যে অনুভূতি হলো অভিনেত্রী ভাবনার

প্রথম নৃত্যানুষ্ঠানে মুগ্ধতা ছড়াল কুঞ্জলিকা সংস্কৃতি কেন্দ্র

মান্নান মোহাম্মদের কথা-সুরে ফোক স্টুডিওতে কাজল আরিফ

জুয়ার ভয়ংকর দিক নিয়ে মিকসেতু মিঠুর নাটক ‘টোকা’

বাংলাদেশে নতুন ‘সুপারগার্ল’

ঢাকায় স্থগিত হলো অনুপম রায়ের কনসার্ট