হোম > বিনোদন

বাড়িতে ঢুকে সাইফ আলী খানকে ছুরিকাঘাত

বিনোদন ডেস্ক

গভীর রাতে বলিউড অভিনেতা সাইফ আলী খানের বাড়িতে ঢুকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। বর্তমানে তিনি আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন। সাইফ আলি খান আহত হলেও আশঙ্কামুক্ত বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।

বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।

বুধবার মধ্যরাতে সাইফের বান্দ্রার বাড়িতে একদল দুর্বৃত্ত ঢুকে পড়ে। সে সময় বাড়ির সবাই ঘুমাচ্ছিলেন। দুর্বৃত্তরা একাধিকবার সাইফকে ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। এ ঘটনায় পুলিশ ইতোমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে। বান্দ্রা থানায় মামলা দায়ের করা হয়েছে। হামলার সময় বাড়ির তিনজন কর্মীর একজন আহত হয়েছেন। পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করছে।

অস্ত্রোপচার শেষে সাইফ আশঙ্কামুক্ত বলে জানিয়েছে তার ঘনিষ্ঠ সূত্র।

মুম্বাইয়ের বান্দ্রা ওয়েস্টে স্ত্রী করিনা কাপুর এবং দুই ছেলে তৈমুর ও জাহাঙ্গীরকে নিয়ে থাকেন সাইফ। সম্প্রতি সুইজারল্যান্ড থেকে ফিরেছেন তারা।

পুলিশ বলছে, অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি ঘরে ঢুকে অভিনেতার পরিচারকের সঙ্গে তর্ক শুরু করেন। গোলমাল থামাতে গেলে আচমকা সাইফের ওপর চড়াও হন ওই ব্যক্তি। অভিনেতার গলায় ১০ সেন্টিমিটারের ক্ষত, আঘাতের চিহ্ন হাতে। হাসপাতালে আনার সময় পিঠে ধারালো কিছু গেঁথে ছিল।

ঈদের ৭ দিনে টেলিভিশনে প্রায় ১০০ সিনেমা

দুই সংসার ও সন্তানদের নিয়ে জেমসের ঈদ

মোশাররফ করিমের ‘বউয়ের মামলা’

হিজাব পরায় কটাক্ষের শিকার বলিউড অভিনেত্রী

আলোচনায় ‘তোমাদের গল্প ২’

সরকারের উদ্দেশ্যে যা বললেন আশফাক নিপুন

ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’ ছবির প্রদর্শনী স্থগিত

৭৩ বছরের ঐতিহ্যে বিরতি, ২০২৬ সালের মিস ইউনিভার্সে থাকছে না ফ্রান্স

টেইলর সুইফটের কনসার্টে হামলার ষড়যন্ত্র, অভিযুক্তকে ১৫ বছরের কারাদণ্ড

১০৩ প্রেক্ষাগৃহে শাকিব খানের ‘রকস্টার’