হোম > বিনোদন

চবি শিক্ষার্থী-এলাকাবাসী সংঘর্ষ, আশফাক নিপুনের উদ্বেগ

বিনোদন রিপোর্টার

আশফাক নিপুন মূলত নাটক ও চলচ্চিত্র নির্মাতা হিসেবে পরিচিত হলেও, সমসাময়িক বিভিন্ন বিষয়ে তার স্পষ্ট মতামত এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় থাকার কারণে তিনি বর্তমানে আলোচিত ব্যক্তিত্ব।

বর্তমানে দেশের যেকোনো ঘটনা, অন্যায় কিংবা সামাজিক নানা কর্মকাণ্ডে প্রায়ই কথা বলে থাকেন নির্মাতা আশফাক নিপুন। তারই ধারাবাহিকতায় আজ রবিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষে উদ্বেগ প্রকাশ করেছেন এই নির্মাতা।

নিজস্ব ফেসবুকে তিনি লেখেন, ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রামদা, চাপাতিধারীদের হাত থেকে বাঁচান। তাদের নিরাপত্তায় সর্বশক্তি প্রয়োগ করেন। স্বরাষ্ট্র উপদেষ্টা সচিবালয়ে বসে প্রেস ব্রিফিং না করে নিজে যান ঘটনাস্থলে।’

২৪-এর বৈষম্যবিরোধী আন্দোলন থেকে শুরু করে গণঅভ্যুত্থান পর্যন্ত ছাত্র-জনতার পক্ষে ছিলেন আশফাক নিপুন। নেটদুনিয়ার পাশাপাশি ছিলেন রাজপথেও। কথা বলে গেছেন দেশের মানুষের হয়ে।

চলচ্চিত্র নির্মাণে ২০ লাখ টাকা অনুদান দিচ্ছে সরকার

মে দিবসে আরণ্যক-বটতলার দিনভর আয়োজন

পথের গল্প নিয়ে আসছে ইয়াশ-বহ্নি

ভারতের ‘মিনার-ই দিল্লি’ সম্মাননা পাচ্ছেন রুনা লায়লা

বাংলাদেশে আসছে সাড়া জাগানো ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা’-এর সিক্যুয়েল

প্রথমবার পর্তুগালে গাইবেন জেমস

হৃদয়স্পর্শী গল্প নিয়ে নাটক ‘মা তুমি কোন আকাশে থাকো’

মাইকেলের ছেলেরা থাকতে কেন নাম ভূমিকায় জাফর জ্যাকসন

লন্ডন উৎসবে প্রিয়াম অর্চি অভিনীত দুই সিনেমা

ঈদে আবুল হায়াতের ‘ভালোবেসেছিলাম’