হোম > বিনোদন

কান্নার ব্যাখ্যা দিলেন বারিশা হক

বিনোদন ডেস্ক

ছবি: সংগৃহীত

অনেক আগে এক টেলিভিশন টকশোতে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ফাতিমা তনির সঙ্গে অংশ নেন বারিশা হক। একপর্যায়ে তর্কযুদ্ধে জড়িয়ে যান দুইজনেই। সেখানে নাকি অনেক কান্নাকাটিও করেন বারিশা, আর তা দাবি করেছিলেন তনি।

সামাজিক মাধ্যমে ভাইরাল একটি ভিডিওতে দেখা যায়, কোনো এক প্রসঙ্গে তনির ওপর ক্ষেপে কথা বলতে বলতে রীতিমতো কান্না করেন বারিশা। আর সেই ভিডিও নিয়ে নেটিজেনরাও তাকে কটাক্ষ করতে ছাড়েনি। অধিকাংশে মন্তব্য ছিল এমন- ‘কান্না করে মার্কেট পাওয়া যাবে না।’ আবার কারো স্পষ্ট মন্তব্য, সিম্প্যাথি পাওয়ার জন্য কান্না করেন বারিশা হক।

এ নিয়ে একবার ক্ষোভও উগড়ে দিয়েছিলেন বারিশা। লাইভে এসে বলেছিলেন, তার কান্না নিয়ে যারা ট্রল করেছিলেন, তাদেরকেও কান্না করতে হবে। বলেছিলেন, ‘ইন্টারভিউতে আমার অতীতের কথা নিয়ে আমি আবেগী হয়ে গেছি। ওইটা নিয়ে কিছু মানুষ ট্রল করেছে, কিছু মানুষ ছোট করেছে। অনেকে এতটাই কষ্ট দিয়েছে, যেটার আমি প্রাপ্য না। কিন্তু কাউকে কষ্ট দিলে সেটা ফেরত পেয়ে যায়- এটাকে বলে কারমা।’

কিন্তু কেন এভাবে কান্না করেন বারিশা হক, তার ব্যাখ্যা দিলেন তারকা। সদ্য এক গণমাধ্যমে বারিশা হক বলেন, ‘আমি ক্যামেরার সামনে কান্না করি সিম্প্যাথি নেওয়ার জন্য- আসলে বিষয়টা এরকম না। আমি ছোট থেকেই কোমল হৃদয়ের একজন মানুষ। ইমোশনাল তো বটেই, কিন্তু এখন যেটা হয়েছে, অনেক বেশি চেঞ্জ হয়েছি, ম্যাচিউর হয়েছি। থাকে না? কিছু কিছু কথা মনে দাগ কেটে যায়। তখন নিজের ইমোশনকে কন্ট্রোল করা যায় না।’

বারিশা হক অভিনয়ের পাশাপাশি মডেলিং, উপস্থাপনাসহ বিভিন্ন ব্র্যান্ড প্রোমোটিংয়ে কাজ করেন।

দিলারা জামান, আবুল হায়াত ও ডলি জহুরের ‘দাদী ভয়ংকর’

নাটকে ব্যস্ত পারিশা জান্নাত

গ্র্যান্ড ফিনালের জন্য প্রস্তুত সেরা ১০ ফাইনালিস্ট

এবারের ‘ইত্যাদি’ নকশিকাঁথার জামালপুরে, প্রচার ২৫ সেপ্টেম্বর

গাজায় ইসরাইলি হামলায় শিশুদের প্রাণহানিতে গভীরভাবে ব্যথিত এড শিরান

৩০ বছরেও খোলেনি কালজয়ী অভিনেতার মৃত্যুরহস্যের জট

পরীমনি ও ইমতিয়াজ বর্ষণের ‘সেপারেশন’

অস্কারে বাংলাদেশের প্রতিনিধিত্বের দৌড়ে ৫টি সিনেমা

জন্মদিনে কালজয়ী সুচন্দা

ফিলিস্তিনিদের পাশে ম্যাকলেমোর, মুক্তির লড়াইয়ে দিচ্ছেন ১০ লাখ ডলার