হোম > বিনোদন

মস্কো উৎসবে বাংলাদেশের 'সোল মেট'

বিনোদন রিপোর্টার

রাশিয়ার মস্কোয় অনুষ্ঠিতব্য আন্তারিজ চলচ্চিত্র উৎসব-এর প্রতিযোগিতা বিভাগে জায়গা করে নিয়েছে ৪ মিনিট দৈর্ঘ্যের ডকুমেন্টারি ফিল্ম ‘সোল মেট’। চলচ্চিত্রটির নির্মাতা আদেল ইমাম অনুপ। ৬ আগস্ট শুরু হয়ে উৎসবটি চলবে ১০ আগস্ট পর্যন্ত।

এটি এই তরুণ নির্মাতার প্রথম কাজ। প্রথম নির্মাণেই দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে পৌঁছানো প্রসঙ্গে অনুপ বলেন, ‘এটা আমার জন্য এক অনন্য সম্মান। সীমাবদ্ধতার মধ্যেও যারা আমাকে সহযোগিতা করেছেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞ।’

উৎসব কর্তৃপক্ষ জানিয়েছে, ২ হাজার ৪০০-এর বেশি জমা পড়া চলচ্চিত্রের মধ্যে ২৯টি দেশের ১০৪টি ছবিকে চূড়ান্ত প্রতিযোগিতার জন্য বেছে নেওয়া হয়েছে। এর মধ্যে সোল মেট একটি।

সোল মেট মূলত এক জোড়া জুতার গল্প। কোনো মুখ দেখা না গেলেও কেবল পায়ের দৃশ্য ও ভয়েস ওভারের মাধ্যমে গল্পটি বলা হয়েছে। ভয়েস দিয়েছেন রেজওয়ান কবির কল্লোল, শুটিংয়ে অংশ নেন কনক খন্দকার।

‘সোল মেট’ এর দুটি প্রদর্শনী ইতিমধ্যে ঢাকাতে অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে প্রথমটি হয় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় আয়োজিত ‘ফ্রেন্ডলি নেইবারহুড ফিল্মমেকার ফেস্ট’-এ।

আলিয়ঁস ফ্রঁসেজে তিন দিনের সাংস্কৃতিক উৎসব

অস্ত্রোপচারের পর যেমন আছেন তানিয়া বৃষ্টি

স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন হানিফ সংকেত ও বশির আহমেদ (মরণোত্তর)

জোভান-নীহাকে নিয়ে বোকা প্রেমের গল্প

অধরা খানের দুই সিনেমা মুক্তির অপেক্ষায়

দুই অভিনেত্রীর ‘থাপ্পড়’ কাণ্ড, অভিনয়শিল্পী সংঘের কড়াবার্তা

ঈদে আসছে প্রীতম–মেহজাবীনের ‘ক্যাকটাস’

আলভী-তিথিকে বয়কটের ডাক

আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

নববর্ষে অস্ট্রেলিয়া মাতাবে শিরোনামহীন