হোম > বিনোদন

সিনেমার গানে কণ্ঠ দিলেন আফরান নিশো

বিনোদন ডেস্ক

সিনেমার গানে কণ্ঠ দিলেন নায়ক আফরান নিশো। তাও আবার নিজের অভিনীত ছবিতেই। ঈদের সিনেমা ‌‘দাগি’র জন্য গান গেয়েছেন তিনি।

গতকাল বুধবার চরকির ইউটিউব চ্যানেলে ‘দাগি’ ছবির টাইটেল ট্র্যাক মুক্তি পায়। আর সেখানেই আফরান নিশোর দেখা মেলে এক নতুন পরিচয়ে। ইতোমধ্যে গানটি নিশো ভক্তদের মাঝে বেশ সাড়া ফেলেছে। গানের কথা—‘তোমাদের চোখে দাগি, সমাজের চোখে দাগি। যতবার খুশি মারো, তত বারবার জাগি’।

রাসেল মাহমুদের কথায়, গানটির সুর ও সংগীতায়োজন করেছেন আরাফাত মহসীন। গানে মূলত নিধির সঙ্গে কিছু অংশ গেয়েছেন নিশো।

কোনো পরিকল্পনা ছাড়াই গানটিতে কণ্ঠ দিয়েছেন বলে গণমাধ্যমে জানিয়েছেন তিনি।

নিশো বলেন, এটা আমার জন্য একরকম সারপ্রাইজই ছিল। প্রযোজক শাহরিয়ার শাকিল একদিন আমাকে গানটির একটা ডেমো ভার্সন শুনিয়ে জানতে চাইলেন, কেমন লেগেছে। আমি বললাম, ক্যাচি অ্যান্ড পাওয়ারফুল। গানটা নিয়ে কী করা যায়? এটা ভাবতে ভাবতে একসময় আমাকে জানানো হয়, গানটিতে আমি কণ্ঠ দিলে কেমন হয়?

পায়ের ব্যথায় আদালতে যাননি পরীমনি, পিছিয়েছে চার্জ গঠনের শুনানি

‘লিপির সংসার’-এ তন্ময়-মিমের সঙ্গে শিরীন আলম

সিনেমায় প্রথম রবীন্দ্রসংগীত গাইলেন অনিমা রায়

আবারো পেছাল তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ

দেশের নাগরিক হিসেবে আমি ন্যায়বিচার চাই: তানজিন তিশা

‘অমানুষ’ নিয়ে যুক্তরা‌ষ্ট্রের মঞ্চে তমালিকা

দুই বছরের জন্য আন্তর্জাতিক সংস্থার শুভেচ্ছা দূত হলেন রবি চৌধুরী

পাকিস্তান হাইকমিশনকে কড়া হুঁশিয়ারি দিলেন নায়ক সোহেল রানা

টেইলর সুইফটের নতুন ইতিহাস, ৩৩ পুরস্কার জয়ের রেকর্ড

ঢাকায় ফরাসি শিল্পী ফ্লাভিয়েন মার্তিনেলের একক শিল্প প্রদর্শনী