হোম > বিনোদন

সুখবর দিলেন সালমা

বিনোদন প্রতিবেদক

নতুন বছরে ভক্তদের জন্য এক ডজন গান প্রস্তুতের খবর দিলেন ক্লোজআপ ওয়ান তারকা মৌসুমী আক্তার সালমা। হালের জনপ্রিয় সংগীতশিল্পী ব্যস্ত সময় পার করছেন স্টেজ শোতে। শুধু স্টেজ শো-ই নয় পাশাপাশি টিভি শো ও নতুন নতুন মৌলিক গানও প্রকাশ হচ্ছে তার। সম্প্রতি প্রকাশ পেতে যাচ্ছে সালমার কণ্ঠে নতুন একটি গান। গানের শিরোনাম ‘একমাত্র ঠিকানা’।

গানটি লিখেছেন ও সুর করেছেন মামুন আফনান রুমী। মিউজিক করেছেন এসডি সাগর। মামুন আফনান রুমীর পরিচালনায় গানটির মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন আলভী মামুন ও রহমান আয়াত।

এদিকে এরই মধ্যে ইউটিউবে প্রকাশিত হয়েছে সালমার কণ্ঠে নতুন গান ‘নাকের নোলক কানের ঝুমকা’। গানটি লিখেছেন, সুর ও সংগীত করেছেন রোহান রাজ। গানটির মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন জান্নাত ও তোহা। মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন সালমান আহমেদ সোহাগ।

সালমার প্রকাশিত নতুন আরও একটি গান শ্রোতা-দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলেছে। গানটি হলো ‘বন্ধু মায়ার জাদু জানে’। গানটি লিখেছেন তানভীর আহমেদ, সুর করেছেন রুমন দেওয়ান, মিউজিক করেছেন শাহীন রানা। স্টেজ শো’র বাইরে সালমা বাংলাদেশ টেলিভিশনের রান্নার শো’তে অংশ নিয়েছেন। এতে তার সঙ্গে ছিলেন গায়ক রাশেদ।

সালমা জানান, তিনি নতুন ১২টি গানের মিউজিক ভিডিওর শুটিংয়ের কাজ সম্পন্ন করেছেন। নতুন বছরে একের পর এক তার কণ্ঠে গাওয়া নতুন মৌলিক গানগুলো একে একে প্রকাশ পাবে।

নতুন প্রজন্মের গান তেমন একটা শুনি না

গাজী মাজহারুল আনোয়ার স্মরণে বিশেষ আয়োজন

৭ দিনব্যাপী সালমান শাহ চলচ্চিত্র উৎসব

আলিয়ঁস ফ্রঁসেজে চলছে শব্দের বাইরের গল্প নিয়ে দলীয় শিল্প প্রদর্শনী

বাংলাদেশ ফিল্ম আর্কাইভে সংরক্ষিত হচ্ছে বুলবুল আহমেদের অর্জিত পুরস্কার

শুক্রবার প্রচার হবে ‘ইত্যাদি’র সংকলিত পর্ব

শিল্পকলায় জাদুসন্ধ্যার আয়োজন

হৈমন্তীর কণ্ঠে ‘তোমায় দেখলে মনে হয়’

১৬ বছরের পথচলা শেষে ‘পেছনের গল্প’ নিয়ে ফিরছে স্পিরিচুয়াল

বৃহস্পতিবার শিল্পকলায় ‘নজরুলের লেটোগান ও কবিগান’