হোম > বিনোদন

হানিয়া আমিরের পর ঢাকায় পাকিস্তানি অভিনেতা আহাদ

বিনোদন রিপোর্টার

সাম্প্রতিক সময়ে বাংলাদেশে বেড়েছে পাকিস্তানি তারকাদের আনাগোনা। গত সেপ্টেম্বরে পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির বাংলাদেশে এসেছিলেন। অন্যদিকে আগামী ১৪ নভেম্বর বাংলাদেশে পারফর্ম করবেন পাকিস্তানি ব্যান্ড জুনুন। আর এবার আলোচনায় পাকিস্তানি আরেক জনপ্রিয় মুখ আহাদ রাজা মীর। পাকিস্তানের তরুণ প্রজন্মের হৃদয়জয়ী এই অভিনেতা আছেন ঢাকায়।

বর্তমানে রাজধানীর এক পাঁচ তারকা হোটেলে অবস্থান করছেন আহাদ। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, আহাদকে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা দিয়ে হোটেলে নিয়ে যাওয়া হচ্ছে।

একটি বিশেষ উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতেই ঢাকায় এসেছেন এই অভিনেতা। ইতোমধ্যে আহাদের আগমনে ভক্ত-অনুরাগীরা বেশ উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

পাকিস্তানি ব্লকবাস্টার টিভি সিরিয়াল ‘এহদ-এ-ওয়াফা’-এর জন্য বাংলাদেশের দর্শকদের কাছে আহাদ রাজা মীর ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন।

উল্লেখ্য, ২০১৭ সালে রোমান্টিক ড্রামা ‘ইয়াকিন কা সফর’-এ অভিনয় করে তিনি বিপুল পরিচিতি পান। এই চরিত্রে অভিনয়ের জন্য তিনি সেরা অভিনেতা হিসেবে একটি লাক্স স্টাইল অ্যাওয়ার্ডও জিতেছিলেন।

তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘আঙ্গান’, ‘ইয়ে দিল মেরা’ এবং সাম্প্রতিক হিট ড্রামা ‘মীম সে মহব্বত’। এছাড়া ‘ধূপ কি দিওয়ার’ নামের একটি ওয়েব সিরিজেও তিনি কাজ করেছেন।

ফ্যাসিবাদীদের বিচার না করলে সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু হবে

প্রায় এক যুগ পর অভিনয়ে শান্তা জাহান

শিল্পকলাতে দুই দিনব্যাপী ‘নজরুল নৃত্য উৎসব ২০২৬’ শুরু

অবন্তী সিঁথি ও তামিমের কণ্ঠে আনন্দের ‘প্রিয় কবিতা’

অভিনয়ের পর নতুন পরিচয়ে হানিয়া আমির

পথশিশুদের নিয়ে কাজল ব্যানার্জীর ‘রাজকুমার’

ভেনিস উৎসবে পুরষ্কার জিতল ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’

ডনের সম্পৃক্ততার তথ্য মিলেছে, তবু ‘হত্যা’ বলছে না তদন্ত সংস্থা

পপির জন্মদিনে আড়ম্বর নয়, সংসারেই কাটছে দিন

আশির দশক নস্টালজিক ট্রেন্ডে মেতেছেন তারকারা