হোম > বিনোদন

আলিয়ঁস ফ্রঁসেজে চলছে দিনার ‘হারমনি’

বিনোদন রিপোর্টার

আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকা গ্যালারি জুম-এ চলছে শিল্পী রুবাইয়া সাওম দিনার একক প্রদর্শনী ‘হারমনি’। গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টায় গ্যালারি প্রাঙ্গনে এই প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

নদী আমাদের প্রকৃতি, জীবন ও সংস্কৃতির সঙ্গে অবিচ্ছেদ্যভাবে জড়িয়ে আছে। নদীর প্রবাহ, তীরবর্তী মানুষের জীবনধারা, সুখ-দুঃখ, আশা ও সংগ্রাম—সবকিছুই শিল্পীর সৃজনশীলতায় নতুনভাবে প্রতিফলিত হয়েছে। কখনও নদী জীবনের সঞ্জীবনী শক্তি, কখনও বা মৃত্যুসম অন্ধকার—এই দ্বৈত সত্তাকেই রুবাইয়া তাঁর রঙ ও রেখার মাধ্যমে দর্শকের সামনে উপস্থাপন করেছেন।

শিল্পীর রুবাইয়ার জন্ম ফরিদপুরে, পদ্মানদীর তীরে। শৈশব থেকেই নদীর ছন্দ তাঁর চিত্রকলায় বিশেষ অনুপ্রেরণা জুগিয়েছে। তাই তাঁর শিল্পকর্মে বারবার ফিরে আসে নদী ও নদীকেন্দ্রিক মানুষের জীবনযাপনের গল্প।

প্রদর্শনীতে পারফরমেন্স আর্ট, ভিডিও আর্ট, তেল রঙ, অ্যাক্রেলিক রঙ, জলরঙ, কালি-কলম ও রেখাচিত্রসহ বিভিন্ন মাধ্যমে সৃষ্ট শিল্পকর্ম স্থান পেয়েছে। প্রতিটি কাজেই ফুটে উঠেছে নদীর ছন্দ, মানুষের সাথে তার অন্তরঙ্গ সম্পর্ক এবং প্রবাহমান জীবনের কথোপকথন।

শিল্পচর্চার পাশাপাশি রুবাইয়া সাওম দীনা কর্মরত আছেন ছায়ানটের নালন্দা উচ্চ বিদ্যালয়, বাংলাদেশ শিশু একাডেমী, শিল্পারণ্যে ও অনলাইন আর্ট স্কুলে শিক্ষাকর্মী হিসেবে।

প্রদর্শনীটি চলবে ২৩ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত। সোমবার থেকে শনিবার বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত প্রদর্শনীটি খোলা থাকবে। সাপ্তাহিক বন্ধ রোববার। প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত।

ব্যবসায়িক সংকটে অনন্ত জলিল, দোয়া চাইলেন বর্ষা

৭ বছর পর প্রকাশ পেল জয় শাহরিয়ারের একক অ্যালবাম ‘বোকা’

ইতি টানছে জনপ্রিয় ওয়েব সিরিজ ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’

প্রকাশ পেলো তানজিল মিসবাহর নতুন গান ‘কন্যা’

পাকিস্তানের সিনেমা হল নিয়ে ভুল তথ্য, সমালোচনার মুখে শাকিব খান

ফ্যাসিবাদ গেছে, কালচারাল ফ্যাসিস্টরা এখনো বহাল তবিয়তে: মাবরুর রশিদ বান্নাহ

আরও ভালো গল্পে অভিনয় করার প্রত্যাশা রাখি: ফারজানা চুমকি

চিঠির ঐতিহ্য নিয়ে বিটিভিতে বিশেষ অনুষ্ঠান ‘ফিরে এসো চিঠি’

বাংলাদেশে মুক্তি পাচ্ছে তুর্কি হরর সিনেমা ‘সয়’

ঈদে আসছে সিয়াম–তুষির ‘আবার দেখা হলে’