হোম > বিনোদন

রক্তদানের আহ্বান তৌসিফ-সাদিয়া আয়মানের

বিমান বিধ্বস্ত-এর ঘটনায় তারকাদের শোক

বিনোদন রিপোর্টার

আজ দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়নের পরপরই উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হয় বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭ বিজেআই মডেলের একটি প্রশিক্ষণ বিমান।

এ ঘটনায় সামাজিক মাধ্যমে রক্তদানের জন্য আহ্বান জানিয়েছেন অভিনেতা তৌসিফ মাহবুব এবং অভিনেত্রী সাদিয়া আয়মান।
নিজের ফেসবুকে তৌসিফ লিখেছেন, যারা উত্তরার আশেপাশে আছেন, রক্ত দিতে পারবেন, তারা আশেপাশের হাসপাতালে চলে যান।
সাদিয়া আয়মান লিখেছেন, উত্তরার সব হাসপাতালে বার্ন হয়ে যাওয়া বাচ্চারা আসছে। ম্যাক্সিমাম ক্লাস ৬/৭ এর বাচ্চা। প্রচুর ব্লাড রিকুইজিশন আসছে। লুবানা হাসপাতাল, ইবনে সিনা, ক্রিসেন্ট হাসপাতাল। আপনারা যে যেভাবে পারেন ব্লাড এর জন্য আসেন।
এর আগে ফেসবুকে অভিনেত্রী মেহজাবীন চৌধুরী লেখেন, ‘উত্তরার দিয়াবাড়িতে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় অত্যন্ত মর্মাহত ও মর্মাহত। সকলের জন্য প্রার্থনা করছি!’
কেয়া পায়েল লেখেন, ‘যার হারায় সে বোঝে হারানোর যন্ত্রণা কতটা কষ্টদায়ক। আল্লাহ সবাইকে রক্ষা করুন।’

সালহা খানম নাদিয়ার কথায়, ‘উত্তরায় মাইলস্টোন কলেজের ওপর ফাইটার বিমান বিধ্বস্ত হলো! আল্লাহ সবাইকে হেফাজত করুক।’

হজ পালনে যাচ্ছেন চিত্রনায়িকা চম্পা

শিল্পাঙ্গনে স্থবিরতার অভিযোগ নাট্যজনদের

জার্মানিতে পুরস্কার জিতল বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য ‘আলী’

এবার সারা দেশে মুক্তি পাচ্ছে ‘দম’

সংরক্ষিত নারী আসনের মনোনয়ন নিয়ে বিএনপিকে ‘লাল সালাম’ ন্যান্সির

শেষ হচ্ছে ধারাবাহিক ‘এটা আমাদেরই গল্প’

হৃদয়ের সুরে ইমরান

জেমসের নগর বাউলে এলো বড় পরিবর্তন

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন না একজন তারকাও

মনোনয়ন না পেয়ে যা বললেন কনকচাঁপা