হোম > বিনোদন

চিরকুটের নতুন গান ‘জানা হলো না’

বিনোদন ডেস্ক

নতুন গান প্রকাশ করল ব্যান্ড চিরকুট। সোমবার দুপুরে চিরকুট ফেসবুক পেজে প্রকাশ হয় ‘জানা হলো না’ শিরোনামের গানটি। গানটির কথা, সুর ও কণ্ঠ দিয়েছেন শারমিন সুলতানা সুমি। মিউজিক ও সাউন্ডের দায়িত্বে ছিলেন পাভেল আরিন।

নতুন গান প্রকাশের পাশাপাশি ভাঙনের খবরও শোনা গেল দলটির। ইতিমধ্যেই চিরকুট ছেড়েছেন ব্যান্ডটির একজন সদস্য জাহিদ নিরব। ২০১৫ সালে ‘আয়নাবাজি’ সিনেমার গানে হারমোনিয়াম বাজিয়ে চিরকুটের সঙ্গে পথচলা শুরু করেন জাহিদ নিরব। তিনি এবার সময় দিতে চান সলো ক্যারিয়ারে। ১৬ ডিসেম্বর লন্ডনে বিজয় দিবসের কনসার্টেও চিরকুটের সঙ্গে ছিলেন না তিনি।

সর্বশেষ ২১ ডিসেম্বর ঢাকার আর্মি স্টেডিয়ামে কনসার্টে চিরকুটের সঙ্গে বাজাতে দেখা যায়নি তাকে।

নতুন প্রজন্মের গান তেমন একটা শুনি না

গাজী মাজহারুল আনোয়ার স্মরণে বিশেষ আয়োজন

৭ দিনব্যাপী সালমান শাহ চলচ্চিত্র উৎসব

আলিয়ঁস ফ্রঁসেজে চলছে শব্দের বাইরের গল্প নিয়ে দলীয় শিল্প প্রদর্শনী

বাংলাদেশ ফিল্ম আর্কাইভে সংরক্ষিত হচ্ছে বুলবুল আহমেদের অর্জিত পুরস্কার

শুক্রবার প্রচার হবে ‘ইত্যাদি’র সংকলিত পর্ব

শিল্পকলায় জাদুসন্ধ্যার আয়োজন

হৈমন্তীর কণ্ঠে ‘তোমায় দেখলে মনে হয়’

১৬ বছরের পথচলা শেষে ‘পেছনের গল্প’ নিয়ে ফিরছে স্পিরিচুয়াল

বৃহস্পতিবার শিল্পকলায় ‘নজরুলের লেটোগান ও কবিগান’