হোম > বিনোদন

প্রকাশ্যে সায়ানের ‘আমি জুলাই-এর গল্প বলবো বন্ধু’

অগ্নিঝরা জুলাই-আগস্টের দিনগুলো নিয়ে নতুন গান

বিনোদন রিপোর্টার

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তিতে প্রকাশ হলো সংগীতশিল্পী ফারজানা ওয়াহিদ সায়ানের নতুন গান ‘আমি জুলাই-এর গল্প বলবো বন্ধু’, যা চব্বিশের অগ্নিঝরা জুলাই-আগস্টের দিনগুলোর গা শিউরে ওঠা বিভিন্ন ঘটনা স্মরণ করিয়ে দেয়। নতুন প্রত্যয়ে দেশ গড়ার যে অঙ্গীকার, তা বাস্তবায়নের বার্তা উঠে এসেছে এই গানের মাধ্যমে।

গতকাল মঙ্গলবার দিবাগত রাতে সায়ানের ইউটিউব চ্যানেল ও ফেসবুকে প্রকাশ হয় গানটি।

গানটির প্রকাশের খবর নিজের ফেসবুকে জানিয়ে সায়ান লেখেন, ‘২০২৪-এর জুলাই-আগস্টে ঘটে যাওয়া ৩৬ দিনের এক অপূর্ব, অসামান্য, অপরূপ ও ভয়ংকর রক্তঝরা আন্দোলনের মধ্যে দিয়ে বাংলাদেশের ইতিহাসের ঘাড়ে অশুভ দৈত্যের মতো চেপে বসা এক ঘৃণ্য লুটেরা ও খুনি স্বৈরশক্তির অপমানজনক ও অসহায় পতন ঘটে। এই লড়াই ছিল স্বৈর-দুঃশাসনের বিরুদ্ধে এই মাটিতে প্রায় দেড় দশক ধরে বিচ্ছিন্নভাবে চলতে থাকা হাজারও লড়াই-সংগ্রামের শেষে একতাবদ্ধ জনতার এক অভূতপূর্ব বিজয়, এবং নির্লজ্জ বেপরোয়া ক্ষমতালোভী শাসকগোষ্ঠীর নির্মম পরাজয় নিরস্ত্র জনতার কাছে।’

তিনি আরো বলেন, ‘এই গান মানুষের বিজয়ের সেই জুলাই-এর গল্প। এই গান উৎসর্গ করি পৃথিবীর সকল মাটিতে আন্দোলন-সংগ্রামরত সকল লড়াকু প্রাণকে,যারা আস্থা রাখে মানুষের প্রতিরোধের শক্তিতে। যারা নিপীড়ক যে কোন শক্তির দাম্ভিক দমন-প্রবণতার বিপরীতে প্রাণ দিতে হলেও কোন মতেই এই বিশ্বাস থেকে নড়েন না, যে একদিন, মানুষের জয় হবে।’

সবশেষে সায়ান লেখেন, ‘আমি মাটি এবং মানুষের শক্তিতে বিশ্বাস করি । এই গান নিবেদন করি প্রতিরোধে বিশ্বাস করা সকল মানুষকে, যারা আগামী দিনের লড়াই লড়বে ... তুমুল উদ্যমে।’

দর্শকদের মন জয় করা পাকিস্তানি নাটক ‘দার-ই-নিজাত’ শেষ হচ্ছে কত পর্বে!

হাসপাতালে গীতিকার মোহাম্মদ রফিকউজ্জামান, দোয়া চেয়েছেন পরিবার

স্বর্ণের গিটার পেলেন রুনা লায়লা

আলিয়ঁস ফ্রঁসেজে চলছে চিত্রকর্ম প্রদর্শনী ‘ইঙ্কোগ্রাফি: অ্যা ক্রোম্যাটিক সাইলেন্স’

সুরের জাদুতে আজও অমর বারী সিদ্দিকি

ব্যবসায়িক সংকটে অনন্ত জলিল, দোয়া চাইলেন বর্ষা

৭ বছর পর প্রকাশ পেল জয় শাহরিয়ারের একক অ্যালবাম ‘বোকা’

ইতি টানছে জনপ্রিয় ওয়েব সিরিজ ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’

প্রকাশ পেলো তানজিল মিসবাহর নতুন গান ‘কন্যা’

পাকিস্তানের সিনেমা হল নিয়ে ভুল তথ্য, সমালোচনার মুখে শাকিব খান