হোম > বিনোদন

ওটিটিতে আসছে ‘এশা মার্ডার’

বিনোদন রিপোর্টার

অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ‘এশা মার্ডার : কর্মফল’ যারা প্রেক্ষাগৃহে গিয়ে দেখার সুযোগ পাননি, তারা এবার ঘরে বসে সিনেমাটি দেখতে পারবেন। কারণ কোরবানির ঈদে মুক্তি পাওয়া ‘এশা মার্ডার: কর্মফল’ আসছে ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জে, আগামী বুধবার। প্রতিষ্ঠানটির কনটেন্ট হেড উম্মে খাইরুন সুইজি গ্লিটজকে বলেছেন, ‘সিনেমার প্রচার ও পরিবেশনায় সহযোগী পার্টনার হিসেবে যুক্ত ছিলাম আমরা। বড় পর্দায় মুক্তির পর যারা দেখার সুযোগ পাননি, তারা ঘরে বসেই এই সিনেমার অভিজ্ঞতা নিতে পারবেন।’

সানী সানোয়ার পরিচালিত এই মার্ডার মিস্ট্রির গল্প আবর্তিত হয়েছে একটি জেলার তিন তরুণীর খুন ও ধর্ষণের ঘটনা ঘিরে। তদন্তে নামে পুলিশ কর্মকর্তা লিনা, যার ভূমিকায় দেখা গেছে আজমেরী হক বাঁধনকে। এই সিনেমাতেই প্রথমবার পুলিশের চরিত্রে দেখা গেছে তাকে। গত ৭ জুন শুধু সিনেপ্লেক্সে মুক্তি পায় সিনেমাটি। সিনেমার প্রচারে বাঁধন নিয়মিতই ঘুরেছেন সিনেপ্লেক্সে।

‘এশা মার্ডার: কর্মফল’ সিনেমায় আরো অভিনয় করেছেন ফারুক আহমেদ, শরীফ সিরাজ, শতাব্দী ওয়াদুদ, সুষমা সরকার, নিবির আদনান, হাসনাত রিপন, সরকার রওনক রিপন, শিল্পী সরকার অপু, এ কে আজাদ সেতু, ইশিকা সাকিন এবং সৈয়দ এজাজ আহমেদ। সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান হিসেবে ছিল কপ ক্রিয়েশন।

ফ্যাশন ডিজাইনারের করা মামলা নিয়ে যা বললেন তানজিন তিশা

আব্বাসউদ্দীন আহমদের ১২৫তম জন্মবার্ষিকী উদযাপিত

আবারো একসঙ্গে আবুল হায়াত-ডলি জহুর

নুসরাত ফতেহ আলী খানের জন্মবার্ষিকীতে ঢাকায় কাওয়ালি সন্ধ্যা

মুক্তির দুই দিনেই কোটি ভিউ ছাড়াল অপূর্ব-নিহার ‘ভালো আছো তো?’

ফজলুল হক স্মৃতি পুরস্কার পেলেন মাহমুদা চৌধুরী ও মেজবাউর রহমান সুমন

ধর্মীয় বিশ্বাস ও মানবতা নিয়ে সুশীল সমাজের উদ্দেশে কনকচাঁপার বার্তা

হত্যার হুমকির অভিযোগে তানজিন তিশার বিরুদ্ধে মামলা, সমন জারি

মিথিলার কণ্ঠে নতুন গান ‘ভালোবাসি আমি তোমায় বোঝাবো’

মহিলা সমিতিতে নাটক মঞ্চায়নের জন্য সরকারি প্রণোদনা পুনর্বহালের দাবি