হোম > বিনোদন

দুবাইয়ে অটো চালাচ্ছেন সালমান!

বিনোদন ডেস্ক

বলিউড-দক্ষিণী চলচ্চিত্রের পর এবার হলিউড মাতাতে যাচ্ছেন সালমান খান। কদিন আগেই প্রকাশ্যে এসেছে তার হলিউডে অভিষেকের কথা। এর মধ্যেই সালমানের শুটিংয়ের একটি ছবি ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়। হলিউডের পর্দায় অটোচালক রূপে ধরা দিচ্ছেন এই বলিউড সুপারস্টার।

বর্তমানে দুবাইয়ে হলিউড সিনেমার শুটিংয়ে ব্যস্ত সালমান। সেই সিনেমার সেট থেকেই ফাঁস হয়েছে হলিউড স্টাইলের লুক। পরনে তার খাকি রঙের শার্ট। ভেতরে সাদামাটা চেক শার্ট। আর ঘাড়ে রাখা রুমাল। সেটে দাঁড়িয়ে অটো চালানোর প্রশিক্ষণ নিতে দেখা গেল সালমানকে। পাশেই দাঁড়ানো সঞ্জয় দত্তের পরনে স্যুট। তিনিও এ হলিউড সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন।

২০২১ সালে মুক্তিপ্রাপ্ত আর্জেন্টিনার সিনেমা ‘সেভেন ডগস’র হলিউড রিমেক তৈরি হচ্ছে। যে সিনেমার পরিচালনা করেছিলেন রড্রিগো গুয়েরার। আর সেই থ্রিলারধর্মী সিনেমাতেই বিশেষ চরিত্রে থাকছেন সালমান।

জানা গেছে, সেখানে মুম্বাইয়ের ধারাভি বসতির আদলে বিশাল সেট তৈরি হয়েছে। আর সেই হলিউড রিমেকেই দেখা যাবে ভাইজানকে। যদিও সালমানের চরিত্র নিয়ে এখনই মুখ খুলতে চাইছেন না নির্মাতা। তবে তার চরিত্রে একটা চমক রয়েছে।

শুভমিতা ও শরীফের ‘পাশাপাশি’

হাওয়ার পর আসছে রইদ, ঈদে মুক্তির প্রস্তুতি

‘সংস্কৃতি থেকে অপসংস্কৃতিটা দূর করতে চাই’

স্টার সিনেপ্লেক্সে আসছে ভয়ংকর এক ‘মমি’

স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন 'কথার জাদুকর' হানিফ সংকেত

যুক্তরাষ্ট্র–কানাডায় ‘দম’-এর দাপট

চলছে চার দিনের মূকাভিনয় কর্মশালা

‘চা গরম’-এল ট্রেইলারে স্বপ্ন আর সংগ্রামের গল্প

তারকাদের বর্ণাঢ্য বর্ষবরণ

প্রকাশিত হলো ‘রইদ’-এর প্রথম গান, মুক্তি ঈদে