হোম > বিনোদন

আগামীকাল শেষ হচ্ছে প্রদর্শনী 'বিদ্রূপে বিদ্রোহ'

বিনোদন রিপোর্টার

আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকাতে শেষ হতে যাচ্ছে প্রদর্শনী ‘বিদ্রূপে বিদ্রোহ’। প্রথম দিনেই বিপুলসংখ্যক দর্শনার্থীর উপস্থিতিতে প্রদর্শনীটি জমজমাট হয়ে ওঠে। ইআরকি আয়োজিত এই ছয় দিনের প্রদর্শনীতে তুলে ধরা হয়েছে ২০২৪ সালের ঐতিহাসিক আন্দোলনে ব্যঙ্গ-বিদ্রুপ কীভাবে প্রতিবাদের অন্যতম হাতিয়ার হয়ে উঠেছিল।

রক্তাক্ত সেই জুলাইয়ের দিনগুলোতে ব্যঙ্গ হয়ে উঠেছিল প্রতিবাদের সবচেয়ে সাহসী মাধ্যমগুলোর একটি। যখন নাগরিকরা ন্যায়বিচার ও গণতন্ত্রের দাবিতে রাস্তায় নেমে এসেছিল, তখন তারা রাজনৈতিক প্রতিরোধের ভাষা হিসেবে ব্যবহার করেছিল কার্টুন, মিম, দেয়ালচিত্র, ভিডিও, প্রতিবাদী গান এবং কবিতা—সৃজনশীলতার শক্তিতে আন্দোলনকে আরও প্রাণবন্ত করে তোলে। রসিকতা, বিদ্রুপ এবং অকপট সমালোচনার মাধ্যমে ব্যঙ্গ হয়ে উঠেছিল দমন-পীড়নের বিরুদ্ধে সংগ্রামের এক সম্মিলিত আহ্বান।

‘বিদ্রূপে বিদ্রোহ’ সেই সাহসী ব্যঙ্গাত্মক প্রকাশগুলোকে একত্রিত করেছে—যা ঐ গণ-আন্দোলনের প্রতিরোধের চেতনাকে ধারণ করে। প্রদর্শনীতে আছে- ব্যঙ্গচিত্র, সামাজিক যোগাযোগমাধ্যমের কনটেন্ট ও পথচিত্রের একটি সংরক্ষিত আর্কাইভ, প্রতিবাদী গান এবং কবিতা পাঠ, ভিডিও ইনস্টলেশন, লাইভ পারফরম্যান্স, যার মধ্যে রয়েছে প্রভোকেটিভ মঞ্চনাটক ‘নাটক কম করো প্রিয়’ এবং ইন্টারঅ্যাকটিভ সেশন এবং অংশগ্রহণমূলক কার্যক্রম।

ইয়ার্কির একজন মুখপাত্র বলেন, ‘ব্যঙ্গ সবসময়ই বঞ্চিতদের অস্ত্র—ক্ষমতার প্রতি হাসি ছুড়ে দিয়ে এর অযৌক্তিকতাকে উন্মোচিত করার উপায়। এই প্রদর্শনী তাদের জন্য এক শ্রদ্ধাঞ্জলি, যারা সাহস এবং বুদ্ধিদীপ্ত কৌতুকের মাধ্যমে অন্ধকার সময়েও সত্য কথা বলতে পিছপা হননি। এই প্রদর্শনী সর্বসাধারণের জন্য উন্মুক্ত এবং এটি একযোগে স্মরণ, প্রতিরোধ এবং রাজনৈতিক জীবনে ব্যঙ্গের চিরকালীন ভূমিকা নিয়ে আলোচনার একটি ক্ষেত্র হয়ে উঠতে চায়।’

৩১ জুলাই শুরু হয়ে প্রদর্শনীটি শেষ হবে আগামীকাল ৫ আগস্ট।

রমজান উপলক্ষে ছয় শিল্পীর ইসলামী গান

আরমীন মুসার প্রযোজনায় ‘বাংলা বাউল ফোক ভোকাল’

ঈদ ইত্যাদিতে দর্শকদের সঙ্গে মোশাররফ করিম

আইনি পদক্ষেপ নিয়েছেন মেহজাবীন চৌধুরী

জামিন পেলেন সংগীত শিল্পী নোবেল

নয় বছর পর ইমরান-নওমির নতুন গান

ঈদে আসছে নাজনীন নীহার তিন নাটক

প্রতারণা মামলায় আবারো গ্রেপ্তার কণ্ঠশিল্পী নোবেল

নাতশিল্পী সৈয়দ সালমান জিলানির মৃত্যু

ফ্যাসিবাদের আক্রোশ ও মাতৃত্বের সংগ্রাম নিয়ে ন্যানসির দীর্ঘ পোস্ট