হোম > বিনোদন

নিউইয়র্কে শূন্যনের ‘গোধুলিবেলায়’ নাটকের উদ্বোধনী মঞ্চায়ন

বিনোদন রিপোর্টার

নারী জীবনের নিঃশব্দ এক যন্ত্রণার গল্প নিয়ে শূন্যন রেপার্টরি থিয়েটার মঞ্চে এনেছে নতুন নাটক ‘গোধুলিবেলায়’। নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন হবে রবিবার সন্ধ্যা ৭টায় নিউইয়র্কের জামাইকা আর্টস সেন্টারে ।

নাটকে একক অভিনয়ে মঞ্চে থাকছেন মোমেনা চৌধুরি, নির্দেশনায় আছেন শামীম সাগর। এরপর এই নাটকের আরও দুটি শো অনুষ্ঠিত হবে—৬ জুলাই নিউজার্সিতে এবং ১২ জুলাই লং আইল্যান্ডে।

নাটক শুধু বিনোদনের নয়, বরং সমাজ পরিবর্তনের একটি হাতিয়ার—এই বিশ্বাসে কাজ করে যাচ্ছে শূন্যন রেপার্টরি থিয়েটার। সেই ধারাবাহিকতায় তাদের নতুন নাটক ‘গোধুলিবেলায়’। ২০১১ সালে মোমেনা চৌধুরীর নেতৃত্বে গঠিত শূন্যন শুরু থেকেই নারী অধিকার, সামাজিক ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধকে কেন্দ্র করে নাট্যচর্চা করে আসছে।

একক নাটক ‘গোধুলিবেলায়’-এ মোমেনা চৌধুরি অভিনয়ের পাশাপাশি নাট্যকার ও প্রযোজক হিসেবেও রয়েছেন।

নাটকে দেখা যাবে, পঞ্চাশতম বিবাহবার্ষিকীর দিন এক বৃদ্ধা মা স্মৃতির জগতে ফিরে যান—যেখানে ধরা পড়ে জীবনের চাপা কান্না, লাঞ্ছনা ও বঞ্চনার বেদনা। প্রেম, সংসার ও মাতৃত্বের আড়ালে থাকা এক নারীর নিঃশব্দ প্রতিবাদ ফুটে ওঠে পুরো নাটকে।

নাট্যকার ও অভিনেত্রী মোমেনা চৌধুরি বলেন, ‘নারীকে ঘিরে থাকা শরীর, সম্মান, স্বপ্ন এবং অপমান—এই নাটক এগুলোকে সামনে এনে আমাদের অন্তরে ছুঁড়ে দেয় প্রশ্ন। যদি এটি কাউকে তার নীরব প্রতিবাদের ভাষা দিতে পারে, সেটাই আমার সবচেয়ে বড় সাফল্য।’

নির্দেশক শামীম সাগর বলেন, ‘এখানে আমি শুধু এক নারীর কাহিনি বলিনি, বরং ন্যায়ের অভাব আর সমাজের নীরবতার বিরুদ্ধে এক প্রতীকী প্রতিবাদ তুলে ধরেছি।’

নতুন প্রজন্মের গান তেমন একটা শুনি না

গাজী মাজহারুল আনোয়ার স্মরণে বিশেষ আয়োজন

৭ দিনব্যাপী সালমান শাহ চলচ্চিত্র উৎসব

আলিয়ঁস ফ্রঁসেজে চলছে শব্দের বাইরের গল্প নিয়ে দলীয় শিল্প প্রদর্শনী

বাংলাদেশ ফিল্ম আর্কাইভে সংরক্ষিত হচ্ছে বুলবুল আহমেদের অর্জিত পুরস্কার

শুক্রবার প্রচার হবে ‘ইত্যাদি’র সংকলিত পর্ব

শিল্পকলায় জাদুসন্ধ্যার আয়োজন

হৈমন্তীর কণ্ঠে ‘তোমায় দেখলে মনে হয়’

১৬ বছরের পথচলা শেষে ‘পেছনের গল্প’ নিয়ে ফিরছে স্পিরিচুয়াল

বৃহস্পতিবার শিল্পকলায় ‘নজরুলের লেটোগান ও কবিগান’