হোম > বিনোদন

দৃকে প্রদর্শিত হবে প্রামাণ্যচিত্র ‘ইদ্রিস’

বিনোদন রিপোর্টার

দৃক পিকচার লাইব্রেরি ও ব্রিটিশ কাউন্সিলের যৌথ-উদ্যোগে ‘ইদ্রিস’ শিরোনামের একটি প্রামাণ্যচিত্র প্রদর্শিত হতে যাচ্ছে আজ সন্ধ্যা ৬ টায় ঢাকাস্থ দৃকপাঠ ভবনে। এ প্রামাণ্যচিত্রটি অ্যাডাম লুইস জ্যাকবের পরিচালনায় নির্বাসন-বিরোধী আন্দোলনকর্মী মুহাম্মদ ইদ্রিসের জীবনের উপর নির্মিত।

‘ইদ্রিস’, ১৯৮০-এর দশকে একজন মানুষের যুক্তরাজ্যে থাকার জন্য সংগ্রামকে তুলে ধরে এবং তাকে সাহায্য করতে গড়ে উঠা ট্রেড ইউনিয়ন আন্দোলনের গল্প বলে। ইদ্রিস ১৯৭৬ সালে বাংলাদেশ থেকে ইংল্যান্ডে আসেন ব্রিস্টল পলিটেকনিকে প্রশিক্ষণ নিতে। তিনি সেখানে বিয়ে করেন এবং যুক্তরাজ্যে থাকার জন্য আবেদন করেন। কিন্তু তার বিবাহ বিচ্ছেদ হওয়ার পর, তাকে নির্বাসনের মুখোমুখি হতে হয়।

প্রামাণ্যচিত্রটি প্রদর্শন শেষে একটি প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হবে, যেখানে উপস্থিত থাকবেন মুহাম্মদ ইদ্রিস এবং নির্মাতা অ্যাডাম লুইস জ্যাকব।

পায়ের ব্যথায় আদালতে যাননি পরীমনি, পিছিয়েছে চার্জ গঠনের শুনানি

‘লিপির সংসার’-এ তন্ময়-মিমের সঙ্গে শিরীন আলম

সিনেমায় প্রথম রবীন্দ্রসংগীত গাইলেন অনিমা রায়

আবারো পেছাল তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ

দেশের নাগরিক হিসেবে আমি ন্যায়বিচার চাই: তানজিন তিশা

‘অমানুষ’ নিয়ে যুক্তরা‌ষ্ট্রের মঞ্চে তমালিকা

দুই বছরের জন্য আন্তর্জাতিক সংস্থার শুভেচ্ছা দূত হলেন রবি চৌধুরী

পাকিস্তান হাইকমিশনকে কড়া হুঁশিয়ারি দিলেন নায়ক সোহেল রানা

টেইলর সুইফটের নতুন ইতিহাস, ৩৩ পুরস্কার জয়ের রেকর্ড

ঢাকায় ফরাসি শিল্পী ফ্লাভিয়েন মার্তিনেলের একক শিল্প প্রদর্শনী