হোম > বিনোদন

বক্সিং শিখতে চান প্রিয়াঙ্কা জামান

বিনোদন প্রতিবেদক

মডেলিংয়ের পাশাপাশি নাটক ও চলচ্চিত্রে সমানতালে কাজ করছেন প্রিয়াঙ্কা জামান। এবার নিজের আত্মরক্ষায় বক্সিং শিখতে চান এই অভিনেত্রী।

সম্প্রতি গণমাধ্যমের মুখোমুখি হলে এমনটাই জানান প্রিয়াঙ্কা জামান। তিনি বলেন, দেশে যে হারে ধর্ষণের মত ঘটনা বাড়ছে, তাতে নিজের আত্মরক্ষার বিকল্প নেই। শুধু তাই নয়, বক্সি আমার ছোট থেকেই পছন্দের খেলা। তাই, এটি শেখার জন্য চেষ্টা করছি৷

এদিকে রোজার মাসে কোনো শুটিং করেন না জানিয়ে অভিনেত্রী বলেন, এই একটা মাস আমি কোনো শুটিং করি না। আমি যে ধারাবাহিক নাটকগুলোতে জড়িত আছি এই ধারাবাহিক নাটকের শুটিং না হলে আমি কোনো শুটিংই করি না। এক মাস আমি নিজের প্রতি যত্ন নিই। আর ইবাদত করি ইবাদতে মশগুল থাকি।

বর্তমানে নতুন তিনটি নাটকে অভিনয় করেছেন প্রিয়াঙ্কা জামান। তার মধ্যে দুটি একক নাটক হচ্ছে ‘বিয়ে বাড়ির গল্প’ ও ‘এতিম বউ’। এতে প্রিয়াঙ্কার বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়ক অনিক রহমান অভি। এই নাটক দুটি পরিচালনা করেছেন বকুল আহমেদ। আরেকটি হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘ভাইরাল গ্রাম’। ধারাবাহিকটি নির্মাণ করেছেন মারুফ আহমেদ রিজভী খান। এতে তার সহশিল্পী প্রাণ রায় ও সাব্বির আহমেদ।

নতুন প্রজন্মের গান তেমন একটা শুনি না

গাজী মাজহারুল আনোয়ার স্মরণে বিশেষ আয়োজন

৭ দিনব্যাপী সালমান শাহ চলচ্চিত্র উৎসব

আলিয়ঁস ফ্রঁসেজে চলছে শব্দের বাইরের গল্প নিয়ে দলীয় শিল্প প্রদর্শনী

বাংলাদেশ ফিল্ম আর্কাইভে সংরক্ষিত হচ্ছে বুলবুল আহমেদের অর্জিত পুরস্কার

শুক্রবার প্রচার হবে ‘ইত্যাদি’র সংকলিত পর্ব

শিল্পকলায় জাদুসন্ধ্যার আয়োজন

হৈমন্তীর কণ্ঠে ‘তোমায় দেখলে মনে হয়’

১৬ বছরের পথচলা শেষে ‘পেছনের গল্প’ নিয়ে ফিরছে স্পিরিচুয়াল

বৃহস্পতিবার শিল্পকলায় ‘নজরুলের লেটোগান ও কবিগান’