হোম > বিনোদন

সিনেমাকে বিদায় জানিয়ে রাজনীতিতে থালাপতি বিজয়

বিনোদন ডেস্ক

টানা ৩৩ বছর অভিনয় করেছেন। লাইট-সাউন্ড-ক্যামেরা-অ্যাকশন শব্দগুলো শুনতে শুনতে বড় হয়েছেন তিনি। অনুরাগীদের মন ভেঙে সেই চলচ্চিত্র জগতের ক্যারিয়ারকে পাকাপাকিভাবে বিদায় জানালেন দক্ষিণী অভিনেতা থালাপতি বিজয়। মাত্র ৫১ বছর বয়সে আনুষ্ঠানিক অবসর ঘোষণা করলেন তিনি।

১০ বছর বয়সে তামিল চলচ্চিত্র ‘ভেত্রি’তে শিশুশিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেন থালাপতি বিজয়। ১৮ বছর বয়সে ‘নালাইয়া থেরপু’ (১৯৯২) ছবিতে প্রথম নায়ক তিনি। মালয়েশিয়ায় এইচ বিনোথের ‘জানা নায়গান’ ছবির গানমুক্তির অনুষ্ঠানে এই অবসরের ঘোষণা দেন বিজয়। তাই ‘জানা নায়গান’ অভিনেতার শেষ ছবি হতে চলেছে। আনুষ্ঠানিক ঘোষণার মঞ্চে গানের তালে কোমরও দোলান তিনি।

অভিনয় জীবন প্রসঙ্গে বলতে গিয়ে বিজয় জানান, ৩৩ বছর ধরে তিনি সমালোচনার শিকার। নানা সমালোচকের আক্রমণ সামলেছেন। তিনি বলেন, ‘নেতিবাচক-ইতিবাচক সব ধরনের সমালোচনার তীর বিঁধেছে আমার গায়ে। পাশাপাশি ভক্তদের অকুণ্ঠ ভালোবাসাও পেয়েছি। ওদের মুখের দিকে চেয়েই আমি এতগুলো বছর কাটিয়ে দিলাম।’

অভিনয়ের পাশাপাশি রাজনীতিতেও পা রেখেছেন তিনি। তাইতো খবর এসেছে, থালাপতি বিজয় এবার রাজনীতিতে নিজেকে মেলে ধরতে চলেছেন। অভিনেতা-রাজনীতিবিদের কথায়, ‘অনুরাগীরা ছাড়া আমি অসম্পূর্ণ। তাই আগামী ৩৩ বছর তাদের জন্য কাজ করতে চাই। আমি রাজনীতিবিদ হিসেবে বাকি জীবন কাটাতে চাইছি। আমাকে ভক্তদের ঋণ শোধ করতে হবে।’

গাজীপুরে বন্ধ হচ্ছে ঐতিহ্যবাহী ‘উল্কা’ সিনেমা হল

মাহবুবুল খালিদের কথা ও সুরে আসিফের রোমান্টিক গান

মুক্তির ১০ বছর পর ওটিটিতে রাজ-তুষির প্রথম সিনেমা

‘সালমান খান যদি বেঁচে থাকতে চান, মন্দিরে গিয়ে ক্ষমা চাইতে হবে’

সকাল আহমেদের ‘তোর মায়ায়’-তে প্রান্ত ও রিয়া বর্মন

রাশিয়ার মর্যাদাপূর্ণ উৎসবে বাংলাদেশি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নিশি’

গিটার জাদুকর আইয়ুব বাচ্চুর চলে যাওয়ার দিন

বাপ্পা মজুমদারের নতুন গান ‘যদি কখনো’ প্রকাশ

‘সোনার হরিণ’ খ্যাত গ্রিন কার্ড হাতে পেলেন মৌসুমী

সুন্দরী প্রতিযোগিতা বন্ধ করে নারীদের জন্য বিজ্ঞান প্রতিযোগিতা চালু করল বুরকিনা ফাসো