হোম > বিনোদন

এই অনিশ্চিত জীবন নিয়ে আমরা কত অহংকার করি!

বিনোদন রিপোর্টার

আজ দুপুর ১টা ১৮ মিনিটে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হয় বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭ বিজেআই মডেলের একটি প্রশিক্ষণ বিমান। এতে আহত হন দেড় শতাধিক শিক্ষার্থী ও এখন পর্যন্ত ১৯ জনের নিহতের খবর পাওয়া গেছে। দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন দেশের শোবিজ তারকারা।

শোকে কাতর হয়ে কণ্ঠশিল্পী কোনাল তার ফেসবুকে লেখেন, এই অনিশ্চিত জীবন নিয়ে আমরা কত অহংকার করি! উত্তরা মাইলস্টোন কলেজ মাঠে বিমান বিদ্ধস্ত। মন থেকে দুয়া করছি মহান আল্লাহ রাব্বুল আলামীনের কাছে, বাচ্চাগুলো এবং সেইখানে অবস্থানরত সবার জন্য।

উক্ত অনাকাঙ্খিত দুর্ঘটনায় সেনাবাহিনী, বিমানবাহিনী, পুলিশ, র‍্যাব এবং ফায়ার সার্ভিস দুর্ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে এবং পরিস্থিতি উত্তরণের সর্বাত্মক চেষ্টা করছে ।

দুর্ঘটনার কারণ উদঘাটনের জন্য ইতোমধ্যে বিমান বাহিনীর একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

নতুন প্রজন্মের গান তেমন একটা শুনি না

গাজী মাজহারুল আনোয়ার স্মরণে বিশেষ আয়োজন

৭ দিনব্যাপী সালমান শাহ চলচ্চিত্র উৎসব

আলিয়ঁস ফ্রঁসেজে চলছে শব্দের বাইরের গল্প নিয়ে দলীয় শিল্প প্রদর্শনী

বাংলাদেশ ফিল্ম আর্কাইভে সংরক্ষিত হচ্ছে বুলবুল আহমেদের অর্জিত পুরস্কার

শুক্রবার প্রচার হবে ‘ইত্যাদি’র সংকলিত পর্ব

শিল্পকলায় জাদুসন্ধ্যার আয়োজন

হৈমন্তীর কণ্ঠে ‘তোমায় দেখলে মনে হয়’

১৬ বছরের পথচলা শেষে ‘পেছনের গল্প’ নিয়ে ফিরছে স্পিরিচুয়াল

বৃহস্পতিবার শিল্পকলায় ‘নজরুলের লেটোগান ও কবিগান’