হোম > বিনোদন

মঞ্চ মাতাবে অ্যাভোয়েড রাফা, নেমেসিস

কালচারাল ফেস্ট সিজন-৩

বিনোদন রিপোর্টার

সংগীত, শিল্প ও সংস্কৃতির মিলনমেলা নিয়ে তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘কালচারাল ফেস্ট’।

আগামী ৩১ অক্টোবর ও ১ নভেম্বর রাজধানী ঢাকার আলোকি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে দিনব্যাপী ‘কালচারাল ফেস্ট সিজন ৩’।

প্রথম দিন দর্শক মাতাতে মঞ্চে থাকবে অ্যাভোয়েড রাফা, মেকানিক্স, অলি বয় অ্যান্ড ব্যান্ড, ক্যালিপসো ও এফ মাইনর।

দ্বিতীয় দিন থাকছে নেমেসিস, লেভেল ফাইভ, রিপাবলিক জিরো, ডোরা (প্যান্ডোরা), এ কে রাহুল ও রায়ট।

কনসার্ট ছাড়াও উৎসবে নাচ, গান ও নাটক পরিবেশনা করবে ৮টি বিশ্ববিদ্যালয় ক্লাবের শিক্ষার্থীরা।

এ ছাড়াও উৎসবে থাকছে ১০০টিরও বেশি স্টল, যেখানে দর্শনার্থীরা উপভোগ করতে পারবেন বৈচিত্র্যময় খাবার, ফ্যাশন সামগ্রী, হাতের তৈরি শিল্পপণ্য ও আর্ট এক্সিবিশন। পাশাপাশি থাকছে আদিবাসী ও ঐতিহ্যবাহী সাংস্কৃতিক পরিবেশনা, যা বাংলাদেশের সমৃদ্ধ সংস্কৃতির রঙিন প্রতিচ্ছবিকে ফুটিয়ে তুলবে।

‘কালচারাল ফেস্ট সিজন-৩’ এর আয়োজক হিসেবে রয়েছে ইভেন্ট বক্স। তারা জানায়, প্রতিদিন সকাল ১০টা থেকে শুরু হয়ে রাত ১০টা পর্যন্ত চলবে কালচারাল ফেস্ট। আর কনসার্ট শুরু হবে প্রতিদিন বিকেল ৫টায়।

৮১ বছর বয়সে প্রেম, প্রেমিকার ছেলের হাতে খুন মার্কিন অভিনেতা

এবার কন্যা সন্তানের মা হলেন বুবলী

আজম খান : বাংলা ব্যান্ড সংগীতের প্রধান স্থপতি

হুমায়ূন আহমেদ স্মরণে পুত্র নুহাশ

আমার স্বামী রবিনকে খুব মিস করছি: শবনম

ফিফার অ্যালবামে বাংলাদেশের সঞ্জয়

অস্ট্রেলিয়ার ছয় শহরে মুক্তি পাচ্ছে ‘রইদ’

শিল্পী সমিতির নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ

জাতীয় চলচ্চিত্র পুরস্কারে পরিবর্তন, নতুন প্রজ্ঞাপন জারি

‘মায়া পাখি’ করপোরেট জগতের অন্ধকার জীবনের এক গল্প : জেবিন