হোম > বিনোদন

মাসুমের কণ্ঠে তারেক আনন্দের ‘অন্ধকারে দেখা হোক’

বিনোদন রিপোর্টার

সংগীতশিল্পী মাসুমের কণ্ঠে প্রকাশ হলো নতুন গান ‘অন্ধকারে দেখা হোক’। গানের কথা লিখেছেন তারেক আনন্দ। সুর ও সংগীতায়োজন করেছেন মাসুম নিজেই। গানটি প্রকাশ হয়েছে মাসুমের নিজস্ব ইউটিউব চ্যানেলে।

গান প্রসঙ্গে মাসুম বলেন, ‘অন্ধকারে দেখা হোক’ গানটি আমার মনের মতো লিরিক পেয়েছিলাম। আমি চেষ্টা করেছি সুন্দর সুর, সংগীত করার। আশা করছি গানটি ভালো লাগবে শ্রোতাদের।

তারেক আনন্দ বলেন, ‘পাওয়ার ভয়েস খ্যাত কণ্ঠশিল্পী মাসুম আজ থেকে দশ বছর আগে আমার আনন্দের গান অ্যালবামে প্রথম গান গেয়েছিলেন। এর পর তার সাথে কাজ করার কথা থাকলেও আর কেন জানি হয়নি। হঠাৎ এক রাতে লিরিক চাইলেন। সেই গানটিই 'অন্ধকারে দেখা হোক'। খুব সুন্দর সুর করেছেন। আমার ক্যারিয়ারে আরেকটি ভালো গান যোগ হলো।’

উল্লেখ্য, মাসুম নিয়মিত গান প্রকাশ করে আসছেন। তার কণ্ঠে প্রকাশিত হয়েছে ৩০টির বেশি মৌলিক গান। এরমধ্যে ‘মাঝি’, ‘অভিশপ্ত’, ‘মা’, ‘কিছু রাত নির্ঘুম’, ‘মাটি বলে’ প্রমুখ গান শ্রোতাপ্রিয়।

৮১ বছর বয়সে প্রেম, প্রেমিকার ছেলের হাতে খুন মার্কিন অভিনেতা

এবার কন্যা সন্তানের মা হলেন বুবলী

আজম খান : বাংলা ব্যান্ড সংগীতের প্রধান স্থপতি

হুমায়ূন আহমেদ স্মরণে পুত্র নুহাশ

আমার স্বামী রবিনকে খুব মিস করছি: শবনম

ফিফার অ্যালবামে বাংলাদেশের সঞ্জয়

অস্ট্রেলিয়ার ছয় শহরে মুক্তি পাচ্ছে ‘রইদ’

শিল্পী সমিতির নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ

জাতীয় চলচ্চিত্র পুরস্কারে পরিবর্তন, নতুন প্রজ্ঞাপন জারি

‘মায়া পাখি’ করপোরেট জগতের অন্ধকার জীবনের এক গল্প : জেবিন