হোম > বিনোদন

দীঘির নায়ক এবার বাপ্পারাজ

বিনোদন রিপোর্টার

দীর্ঘ বিরতির পর আবারো বড় পর্দায় অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা বাপ্পারাজ। তবে এবার তার সঙ্গে জুটি বাঁধছেন তরুণ অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি। পরিচালক মেহেদী হাসান হৃদয়ের নতুন সিনেমা ‘বিদায়’-এ প্রথমবারের মতো একসঙ্গে কাজ করছেন দুই প্রজন্মের এই তারকারা।

দীর্ঘ বিরতির পর আবারো বড় পর্দায় অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা বাপ্পারাজ। তবে এবার তার সঙ্গে জুটি বাঁধছেন তরুণ অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি। পরিচালক মেহেদী হাসান হৃদয়ের নতুন সিনেমা ‘বিদায়’-এ প্রথমবারের মতো একসঙ্গে কাজ করছেন দুই প্রজন্মের এই তারকারা।দীর্ঘ বিরতির পর আবারো বড় পর্দায় অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা বাপ্পারাজ। তবে এবার তার সঙ্গে জুটি বাঁধছেন তরুণ অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি। পরিচালক মেহেদী হাসান হৃদয়ের নতুন সিনেমা ‘বিদায়’-এ প্রথমবারের মতো একসঙ্গে কাজ করছেন দুই প্রজন্মের এই তারকারা।

‘বরবাদ’ সিনেমার সাফল্যের পর নতুন কাজের মাধ্যমে আবারো দর্শকের সামনে হাজির হচ্ছে তরুণ এ নির্মাতা। দীর্ঘদিন ধরে নতুন সিনেমার শুটিং শুরু করার খবর শোনা যাচ্ছিল। অবশেষে জানা গেল, সুনামগঞ্জের তাহেরপুরে শুরু হয়েছে তার নতুন সিনেমা ‘বিদায়’-এর শুটিং। 

সিনেমার প্রযোজক শাহরিন আক্তার সুমি জানান, ‘গত শুক্রবার থেকে সুনামগঞ্জের বিভিন্ন লোকেশনে শুটিং শুরু হয়েছে। আমাদের কাজ চলছে টানা। আশা করছি শিগগিরই পুরো শুটিং শেষ করতে পারব। সবকিছু ঠিক থাকলে দর্শকের জন্য একটি সুন্দর সিনেমা উপহার দিতে পারব।’ তবে সিনেমাটির মুক্তির চূড়ান্ত তারিখ এখনো ঠিক হয়নি। শাহরিন বলেন, ‘আমরা চাই সিনেমাটি ঈদে বা কোনো উৎসবমুখর সময়ে মুক্তি দিতে, যখন দর্শক আনন্দে থাকে। তখন এমন একটি সিনেমা দেখার আনন্দ আরো বেড়ে যাবে।’ 

‘বিদায়’ নামটি প্রস্তাব হলেও এখনো নিশ্চিত নয়। নায়ক-নায়িকার কাস্টিং নিয়েও রহস্য রেখেছেন প্রযোজক। শাহরিন বলেন, ‘দীঘি আর বাপ্পারাজ হতেও পারে, আবার নাও হতে পারে। সবকিছুই নির্ভর করছে গল্পের প্রয়োজন ও পরিচালকের সিদ্ধান্তের ওপর।’ 

শাহরিন আরো বলেন, ‘অনেকে জানতে চায়, আমাদের সিনেমার নায়ক কে। আমি বলব, আমাদের গল্পই নায়ক। এটি একটি মানবিক ও সচেতনতামূলক গল্প। পরিবার নিয়ে দেখার মতো সিনেমা এটি। আমরা সবাই মনোযোগ দিয়ে কাজ করছি। আশা করি, সিনেমা মুক্তির পর দর্শক একটি মানসম্মত ও হৃদয়স্পর্শী সিনেমা উপভোগ করতে পারবেন।’ 

সর্বশেষ প্রযোজক জানান, নতুন সিনেমাটি আগামী ঈদ বা অন্য কোনো উৎসবমুখর সময়ে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে। জানা যায়, শুটিংয়ের কাজ গত সোমবার থেকে বাপ্পারাজের অংশের মাধ্যমে শুরু হয়েছে, যেখানে তাকে চেয়ারম্যানের চরিত্রে দেখা যাবে। দীর্ঘদিন পর বড় পর্দায় ফিরেছেন এ অভিনেতা। শুটিংয়ে আরো অংশ নিচ্ছেন ফজলুর রহমান বাবু ও ফারুক আহমেদ।

ব্যবসায়িক সংকটে অনন্ত জলিল, দোয়া চাইলেন বর্ষা

৭ বছর পর প্রকাশ পেল জয় শাহরিয়ারের একক অ্যালবাম ‘বোকা’

ইতি টানছে জনপ্রিয় ওয়েব সিরিজ ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’

প্রকাশ পেলো তানজিল মিসবাহর নতুন গান ‘কন্যা’

পাকিস্তানের সিনেমা হল নিয়ে ভুল তথ্য, সমালোচনার মুখে শাকিব খান

ফ্যাসিবাদ গেছে, কালচারাল ফ্যাসিস্টরা এখনো বহাল তবিয়তে: মাবরুর রশিদ বান্নাহ

আরও ভালো গল্পে অভিনয় করার প্রত্যাশা রাখি: ফারজানা চুমকি

চিঠির ঐতিহ্য নিয়ে বিটিভিতে বিশেষ অনুষ্ঠান ‘ফিরে এসো চিঠি’

বাংলাদেশে মুক্তি পাচ্ছে তুর্কি হরর সিনেমা ‘সয়’

ঈদে আসছে সিয়াম–তুষির ‘আবার দেখা হলে’