হোম > বিনোদন

আগামী দু’দিনের মধ্যেই ১০০ কোটির ক্লাবে ‘সিতারে জমিন পর’

বিনোদন ডেস্ক

আমির খানের বড় পর্দায় তিন বছর পর প্রত্যাবর্তনটা হতে যাচ্ছে স্মরণীয়। ‘সিতারে জমিন পর’-মুক্তির ছয়দিনে সব মিলিয়ে ছবিটির আয় এখন পর্যন্ত ৮২ কোটি ৪ লাখ রুপি। এই আয় কেবল ভারতের বক্স অফিস থেকে। বক্স অফিস বিশ্লেষকেরা মনে করছেন, আগামী দুই দিনের মধ্যেই সিনেমাটি ১০০ কোটির ক্লাবে প্রবেশ করবে।

সব আশঙ্কা দূরে ঠেলে বক্স অফিসে ছুটছে আমির খান অভিনীত ও প্রযোজিত নতুন সিনেমা ‘সিতারে জমিন পর’-এর জয়রথ। মুক্তির ষষ্ঠ দিনেও বক্স অফিসে ছবিটি নিজের দাপট অব্যাহত রেখেছে।

মুক্তির প্রথম দিনে দেশি বক্স অফিসে ১০ কোটি ৭ লাখ রুপি আয় করে। এর পর থেকেই আয় বেড়েছে সিনেমাটির।

গত শনিবার ২০ কোটি ২ লাখ, রোববার ২৭ কোটি ২৫ লাখ, সোমবার কিছুটা কমে ৮ কোটি ৫ লাখ এবং গতকাল মঙ্গলবার ছবিটি আয় করেছে ৮ কোটি ৫ লাখ রুপি। গতকাল মুক্তির ষষ্ঠ দিনে ৭ কোটি ২৫ লাখ রুপি আয় করেছে সিনেমাটি।

মুক্তির ছয়দিনে সব মিলিয়ে ছবিটির আয় এখন ৮২ কোটি ৪ লাখ রুপি। এই আয় কেবল ভারতের বক্স অফিস থেকে। বক্স অফিস বিশ্লেষকেরা মনে করছেন, আগামী দুই দিনের মধ্যেই সিনেমাটি ১০০ কোটির ক্লাবে প্রবেশ করবে।

আর এস প্রসন্ন পরিচালিত ছবিতে একজন বাস্কেটবল কোচ হিসেবে দেখা গেছে আমির খানকে, যিনি কিনা নিউরোডাইভারজেন্ট বাচ্চাদের একটি দলকে প্রশিক্ষণ দেন। ছবিতে আমিরের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন জেনেলিয়া ডি’সুজা।

নতুন প্রজন্মের গান তেমন একটা শুনি না

গাজী মাজহারুল আনোয়ার স্মরণে বিশেষ আয়োজন

৭ দিনব্যাপী সালমান শাহ চলচ্চিত্র উৎসব

আলিয়ঁস ফ্রঁসেজে চলছে শব্দের বাইরের গল্প নিয়ে দলীয় শিল্প প্রদর্শনী

বাংলাদেশ ফিল্ম আর্কাইভে সংরক্ষিত হচ্ছে বুলবুল আহমেদের অর্জিত পুরস্কার

শুক্রবার প্রচার হবে ‘ইত্যাদি’র সংকলিত পর্ব

শিল্পকলায় জাদুসন্ধ্যার আয়োজন

হৈমন্তীর কণ্ঠে ‘তোমায় দেখলে মনে হয়’

১৬ বছরের পথচলা শেষে ‘পেছনের গল্প’ নিয়ে ফিরছে স্পিরিচুয়াল

বৃহস্পতিবার শিল্পকলায় ‘নজরুলের লেটোগান ও কবিগান’