হোম > বিনোদন

খালেদা জিয়াকে উৎসর্গ করে শফিক তুহিনের গান

বিনোদন রিপোর্টার

বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উৎসর্গ করে ‘আপসহীন নেত্রী’ শিরোনামে নতুন একটি গান প্রকাশ করলেন শফিক তুহিন। গত ৩০ ডিসেম্বর গানটি প্রকাশিত হয় গায়কের ফেসবুক পেজ ও অন্যান্য সামাজিক মাধ্যমে। গানে কণ্ঠ দেওয়ার পাশাপাশি কথা ও সুর করেছেন তিনি নিজেই।

গানটির কথাগুলো এমন— ‘আপসহীন নেত্রী তুমি আপস করোনি বলে/ দেশের মানুষ দেশের প্রয়োজনে তোমার কথাই বলে/ তোমার নামে স্লোগান দিলে/ রক্তে আগুন জ্বলে।’

শফিক তুহিন বলেন, ‘এ বছরের শুরুর দিকে গানটি লিখেছিলাম। কথা ছিল বড় করে গানটির চিত্রায়ণ করা হবে। তারপর ইউটিউবসহ অন্যান্য প্ল্যাটফর্মে প্রকাশিত হবে। এর মধ্যে আবার ম্যাডাম অসুস্থ হয়ে পড়লেন। আমিও আর এগোতে পারিনি। তাঁর চলে যাওয়ার দিনেই গানটি তাঁকে উৎসর্গ করে প্রকাশ করেছি।’

গত ৩০ ডিসেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।

আলিয়ঁস ফ্রঁসেজে তিন দিনের সাংস্কৃতিক উৎসব

অস্ত্রোপচারের পর যেমন আছেন তানিয়া বৃষ্টি

স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন হানিফ সংকেত ও বশির আহমেদ (মরণোত্তর)

জোভান-নীহাকে নিয়ে বোকা প্রেমের গল্প

অধরা খানের দুই সিনেমা মুক্তির অপেক্ষায়

দুই অভিনেত্রীর ‘থাপ্পড়’ কাণ্ড, অভিনয়শিল্পী সংঘের কড়াবার্তা

ঈদে আসছে প্রীতম–মেহজাবীনের ‘ক্যাকটাস’

আলভী-তিথিকে বয়কটের ডাক

আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

নববর্ষে অস্ট্রেলিয়া মাতাবে শিরোনামহীন