হোম > বিনোদন

বাংলা গানে কন্ঠ দিলেন রাহাত ফতেহ আলী খান

বিনোদন ডেস্ক

উপমহাদেশের বিখ্যাত সঙ্গীতশিল্পী ওস্তাদ রাহাত ফতেহ আলী খান। সঙ্গীতের এই সাধক মুলত কাওয়ালিশিল্পী হলেও বিশেষ কারণে তিনি অন্য অনেকের চেয়ে আলাদা। ঘণ্টার পর ঘণ্টা তাঁর কাওয়ালিতে যেমন মন্ত্রমুগ্ধ হয়েছেন শ্রোতারা, তেমনি হিন্দি সিনেমার মেলোডি-নির্ভর গানেও তাঁকে পাওয়া গেছে সমানভাবে।

বয়োজ্যেষ্ঠরা যেমন তাঁর কাওয়ালিতে বুঁদ থাকেন, তেমনি তরুণেরাও তাঁর গাওয়া সিনেমার রোমান্টিক গানে আনমনে বিভোর হয়ে যান। বাংলাদেশেও রয়েছে তার লাখ লাখ ভক্ত। সেই ভক্তদের জন্য এবার বাংলা গানে কন্ঠ দিলেন উপমহাদেশের এই সঙ্গীতগুরু।

‌‌’তুমি আমার প্রেম পিয়াসা’ শিরেনামে গানটিতে তার সঙ্গে দ্বৈত কন্ঠ দিয়েছেন বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ কন্ঠশিল্পী রুবাইয়াত জাহান। গানটি লিখেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গীতিকার কবির বকুল। সুর ও সঙ্গীতায়োজন করেছেন রাজা কাশেফ।

সম্প্রতি দুবাইয়ের ‘প্লেব্যাক ক্রিয়েটিভ স্টুডিও’তে গানটির রেকর্ডিং সম্পন্ন করেন রাহাত ফাতেহ আলী খান ও রুবাইয়াত জাহান। বিষয়টি নিশ্চিত করেছেন সুরকার ও সঙ্গীত পরিচালক রাজা কাশেফ।

বাংলাদেশ গানটি প্রকাশ করবে দেশের অন্যতম অডিও প্রযোজনা প্রতিষ্ঠান ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)।

রাহাত ফাতেহ আলী খানের সাথে দ্বৈত গান গাইতে পেরে উচ্ছ্বসিত রুবাইয়াত জাহান। টেলিফোনে তিনি জানান, ‌’লন্ডনে রাহাত ফতেহ আলী খানের সাথে দেখা হলে তিনি জানান বাংলা গানের প্রতি তার ভালোবাসার কথা। তিনি এও বলেন যে, তিনি বাংলা গান গাইতে চান। তখন রাজা কাশেফ তাকে এই গানটি করা প্রস্তাব দেন। তিনি রাজী হয়ে গেলেন। এবং খুব আন্তরিকতার সঙ্গে গানটি গাইলেন।

গানটিতে কন্ঠ দেওয়ার সময় বারবার বলছিলেন, গানটির কথা, সুর ও সঙ্গীত তার খুব ভালো লেগেছে। আমার কাছে মনে হল আমি আকাশের চাঁদ হাতে পেলোম। আমি মনে করি এটা আমার জীবনের অন্যতম একটি অর্জন। আমি আমার গায়কীর সেরাটা দিয়েছি এই গানে। আশা করছি শ্রোতাদের ভালো লাগবে।‘

গানটির আয়োজক, সুরকার ও সঙ্গীত পরিচালক রাজা কাশেফ জানান, খুব শিঘ্রই লন্ডনের বিভিন্ন লোকেশনে গানটির ভিডিও চিত্রায়ন করা হবে। তারপর প্রকাশ করা হবে বিশেষ এই গানটি।

দর্শকদের মন জয় করা পাকিস্তানি নাটক ‘দার-ই-নিজাত’ শেষ হচ্ছে কত পর্বে!

হাসপাতালে গীতিকার মোহাম্মদ রফিকউজ্জামান, দোয়া চেয়েছেন পরিবার

স্বর্ণের গিটার পেলেন রুনা লায়লা

আলিয়ঁস ফ্রঁসেজে চলছে চিত্রকর্ম প্রদর্শনী ‘ইঙ্কোগ্রাফি: অ্যা ক্রোম্যাটিক সাইলেন্স’

সুরের জাদুতে আজও অমর বারী সিদ্দিকি

ব্যবসায়িক সংকটে অনন্ত জলিল, দোয়া চাইলেন বর্ষা

৭ বছর পর প্রকাশ পেল জয় শাহরিয়ারের একক অ্যালবাম ‘বোকা’

ইতি টানছে জনপ্রিয় ওয়েব সিরিজ ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’

প্রকাশ পেলো তানজিল মিসবাহর নতুন গান ‘কন্যা’

পাকিস্তানের সিনেমা হল নিয়ে ভুল তথ্য, সমালোচনার মুখে শাকিব খান