হোম > বিনোদন

এনজেল নূরের প্রথম অ্যালবাম

বিনোদন রিপোর্টার

প্রথম অ্যালবাম নিয়ে আসছেন ‘যদি আবার’ গান দিয়ে সাড়া তোলা গায়ক এনজেল নূর। সাতটি গান নিয়ে তৈরি ‘প্রাণ-ত’ শিরোনামের অ্যালবাম প্রকাশ হবে অক্টোবরের শেষে। ২০১৯ সালের ডিসেম্বর থেকে গান গাওয়া শুরু করেন এনজেল। চার বছরের ক্যারিয়ারে এক বছর আগে ‘যদি আবার’ দিয়ে প্রথম মৌলিক গান প্রকাশ করেন তিনি। প্রথম গান দিয়েই পরিচিতি পান এই শিল্পী। গানটি প্রশংসা পেয়েছে ভারতের সংগীতশিল্পী অরিজিৎ সিংয়ের কাছ থেকেও।

চলতি বছরের মে মাসে প্রকাশ পায় এই শিল্পীর আরেকটি গান ‘তিল’। এবার অ্যালবাম নিয়ে আসছেন নূর। নূর এখন পর্যন্ত প্রায় ৩৬টি গান লিখেছেন ও সুর করেছেন। এর মধ্যে বাছাই করা সাতটি গান আসছে ‘প্রাণ-ত’ অ্যালবামে। গানগুলো হলো ‘মায়াফুল’, ‘বন্ধুনামা’, ‘ইচ্ছে’, ‘কিছু কথা’, ‘প্রাণ-ত’সহ আরো কিছু গান।

নিজের প্রথম অ্যালবাম নিয়ে নূর বলেন, ‘আমার তো অনেকগুলো গান লেখা রয়েছে, আমি এক-দুটা করে গান দিচ্ছি, এটা নাকি মানুষের চাহিদা পূরণ হচ্ছে না। আমিও ভাবলাম একটা একটা করে গান রেডি করার থেকে অসংখ্য গান একসঙ্গে করে ফেলি। সেই চিন্তা থেকে সাতটি গান নিয়ে একটা অ্যালবাম তৈরি করার ইচ্ছে রয়েছে। অ্যালবামের নাম হচ্ছে প্রাণ-ত, এই শব্দের অর্থ প্রাণের কাছে, আমার গানগুলো যেমন প্রাণ জুড়ানো, সেই জায়গা থেকে নামটি দেওয়া।’

গানের কথা, সুর করেছেন এনজেল নূর; প্রযোজনায় ‘এনজেল নূর অ্যান্ড ব্যান্ড’, সংগীতায়োজনে রয়েছেন আসিফ আহমেদ। গানের প্রচার নিয়ে নূর বলেন, অক্টোবরে আমার জন্মদিন। জন্মদিন ঘিরে অক্টোবরে ২০ থেকে ৩০ তারিখের মধ্যে গানগুলো স্পটিফাইয়ে প্রচারের ইচ্ছে রয়েছে, এরপর মিউজিক ভিডিও আকারে প্রকাশ পাবে। চট্টগ্রামে জন্ম ও বেড়ে ওঠা নূরের। সেখান থেকে স্কুল-কলেজ শেষ করে ২০১৭ সালে ঢাকায় আসেন। নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করেছেন নূর।

দর্শকদের মন জয় করা পাকিস্তানি নাটক ‘দার-ই-নিজাত’ শেষ হচ্ছে কত পর্বে!

হাসপাতালে গীতিকার মোহাম্মদ রফিকউজ্জামান, দোয়া চেয়েছেন পরিবার

স্বর্ণের গিটার পেলেন রুনা লায়লা

আলিয়ঁস ফ্রঁসেজে চলছে চিত্রকর্ম প্রদর্শনী ‘ইঙ্কোগ্রাফি: অ্যা ক্রোম্যাটিক সাইলেন্স’

সুরের জাদুতে আজও অমর বারী সিদ্দিকি

ব্যবসায়িক সংকটে অনন্ত জলিল, দোয়া চাইলেন বর্ষা

৭ বছর পর প্রকাশ পেল জয় শাহরিয়ারের একক অ্যালবাম ‘বোকা’

ইতি টানছে জনপ্রিয় ওয়েব সিরিজ ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’

প্রকাশ পেলো তানজিল মিসবাহর নতুন গান ‘কন্যা’

পাকিস্তানের সিনেমা হল নিয়ে ভুল তথ্য, সমালোচনার মুখে শাকিব খান