হোম > বিনোদন

প্রকাশ্যে ন্যান্সির নেতা আসছে

বিনোদন রিপোর্টার

১৭ বছরের নির্বাসিত জীবন কাটিয়ে আজ বৃহস্পতিবার সকালে দেশের মাটিতে পা রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বেলা ১১টা ৩৯ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তাদের বহনকারী বিমানটি। তার এই বহুল প্রতীক্ষিত প্রত্যাবর্তনকে স্মরণীয় করে রাখতে মুক্তি পেয়েছে বিশেষ গান ‘নেতা আসছে’।

গানটিতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় শিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি ও সালমান রাজ। লিখেছেন মিজানুর রহমান। পলক হাসান সুমনের সুরে গানটির সংগীতায়োজন করেছেন এ এন ফরহাদ। পুরো প্রকল্পের গ্রন্থনা, পরিকল্পনা ও তত্ত্বাবধান করেছেন চিত্রনায়ক হেলাল খান। গানের কথাগুলোতে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে ‘মা মাটি ও মানুষের কাছে সূর্যসন্তানের ফিরে আসা’ হিসেবে চিত্রায়িত করা হয়েছে।

‘নেতা আসছে’ গানটি বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশ করা হয়েছে। প্রকাশের পর থেকেই দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

অন্যদিকে ক্যারিয়ারের শুরু থেকেই জনপ্রিয় সংগীতশিল্পী ন্যান্সি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) রাজনীতির সঙ্গে জড়িত আছেন। স্বৈরচার সরকারের সময় এ কারণে নানা প্রতিবন্ধকতার মুখেও পড়েন তিনি।

ভোট দিবেন অনন্ত জলিল- বর্ষা, নতুন সরকারের কাছে যে প্রত্যাশা

‘না’ ভোট দেওয়ার সিদ্ধান্ত সংগীতশিল্পী ন্যান্সির

নির্বাচন উপলক্ষে বন্ধ স্টার সিনেপ্লেক্স, ব্লকবাস্টার সিনেমাস

যে কারণে পেছাল পরীমনির জেরা

নৌকার প্রার্থী হয়ে ধানের শীষে ভোট চাওয়ায় ট্রলের শিকার নায়িকা শিমলা

ভিন্ন আঙ্গিকে আসছে ভালোবাসার ‘পাঁচফোড়ন’

তারেক রহমানের পক্ষে ভোট চাইলেন রিনা খান

তাসনিম জারার রাজনৈতিক মূল‍্যবোধের প্রশংসা করলেন আসিফ আকবর

অভিনেতা-অভিনেত্রীদের যে বার্তা দিলো অভিনয়শিল্পী সংঘ

একদিনে ৩ হলিউড সিনেমা বাংলাদেশে