হোম > বিনোদন

জন্মদিনে ভক্তদের জন্য নতুন এক শাহরুখ খান

বিনোদন ডেস্ক

বলিউড বাদশা শাহরুখ খান আজ নিজের জন্মদিনে ভক্তদের সামনে হাজির হলেন নতুন অবতারে। বলা যেতে পারে ভক্তদের জন্য এটা তার পক্ষ থেকে জন্মদিনের উপহার। পরিচালক সিদ্ধার্থ আনন্দ প্রকাশ করলেন তাদের বহুল প্রতীক্ষিত ছবি ‘কিং’–এর টাইটেল রিভিল ভিডিও। ‘পাঠান’-এর পর এটি শাহরুখ ও সিদ্ধার্থের দ্বিতীয় সিনেমা।

সাড়ে তিন দশকের সুপারস্টারডমের প্রতীক শাহরুখকে এই ভিডিওতে দেখা গেল একেবারে নতুন, শক্তিশালী ও রহস্যময় অবতারে। ভিডিওর শুরুতেই শোনা যায় সংলাপ—‘শ দেশো মে বদনাম, দুনিয়া নে দিয়া স্রিফ এক হি নাম...—কিং’। রুপালি চুল, স্টাইলিশ ইয়ার রিং, সিগনেচার কুল অ্যাটিটিউড—সব মিলিয়ে এই লুক ভক্তদের একেবারে তাক লাগিয়ে দিয়েছে। ভক্তদের নজর কেড়েছে একটি বিশেষ ইস্টার এগ—শাহরুখের হাতে ‘কিং অব হার্টস’ কার্ড, অস্ত্রের মতো ব্যবহার করছেন তিনি।

অনুমান করা যাচ্ছে, ‘কিং; হবে হাই-অকটেন অ্যাকশন–এ ভরপুর, সঙ্গে ফ্যাশন চমক। সিদ্ধার্থ আনন্দের সবচেয়ে ‘ম্যাস অ্যাপিলিং’ প্রজেক্ট বলে আশা করা হচ্ছে এই ছবিকে। ভক্তরা আশা করছে, সাইফাই-হাইস্ট টোন, আন্তর্জাতিক অ্যাকশন ও আধুনিক চরিত্রায়নের মাধ্যমে শাহরুখকে এবার দেখা যাবে একদম নতুনভাবে। ছবিটি প্রযোজনা করছে রেড চিলিস এন্টারটেইনমেন্ট ও মার্ফ্লিক্স পিকচার্স। ২০২৬ সালে মুক্তি পাবে ‘কিং’। এমনটাই জানিয়েছে সংশ্লিষ্টরা।

নতুন প্রজন্মের গান তেমন একটা শুনি না

গাজী মাজহারুল আনোয়ার স্মরণে বিশেষ আয়োজন

৭ দিনব্যাপী সালমান শাহ চলচ্চিত্র উৎসব

আলিয়ঁস ফ্রঁসেজে চলছে শব্দের বাইরের গল্প নিয়ে দলীয় শিল্প প্রদর্শনী

বাংলাদেশ ফিল্ম আর্কাইভে সংরক্ষিত হচ্ছে বুলবুল আহমেদের অর্জিত পুরস্কার

শুক্রবার প্রচার হবে ‘ইত্যাদি’র সংকলিত পর্ব

শিল্পকলায় জাদুসন্ধ্যার আয়োজন

হৈমন্তীর কণ্ঠে ‘তোমায় দেখলে মনে হয়’

১৬ বছরের পথচলা শেষে ‘পেছনের গল্প’ নিয়ে ফিরছে স্পিরিচুয়াল

বৃহস্পতিবার শিল্পকলায় ‘নজরুলের লেটোগান ও কবিগান’