হোম > বিনোদন

দুর্ঘটনার কবলে পারশা

বিনোদন রিপোর্টার

পারশা

অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে বেঁচে গেলেন চলতি সময়ের জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেত্রী পারশা মাহজাবীন পূর্ণি। গতকাল শনিবার রাজধানীর কুর্মিটোলায় গাড়িতে অগ্নিকাণ্ডে প্রাণ সংশয়ে পড়েছিলেন তিনি।

খবরটি জানিয়ে পারশা বলেন, ‘আমি উবারে করে বনানী যাচ্ছিলাম। কুর্মিটোলার সামনে গাড়িতে হুট করে আগুন ধরে যায়। তড়িঘড়ি করে বেরিয়েছি। কীভাবে যে বের হয়েছি বলতে পারব না।’

বিষয়টি নিয়ে সামাজিকমাধ্যম ফেসবুকে তিনি লেখেন, ‘কিছুক্ষণ আগে কুর্মিটোলা হসপিটালের সামনে আমার উবারে আগুন ধরে যায়। ধোঁয়াতে আমার গলা এখনো জ্বলছে। গাড়ির দরজাটাও খুলতে পারিনি কিছুক্ষণ। আগুন দাউ দাউ করে জ্বলছিল! কীভাবে যে বেঁচে গেছি জানি না!’

এর আগে অন্য একটি পোস্টে একটি ভিডিও প্রকাশ করেছেন পারশা। সেখানে দেখা যাচ্ছে, গাড়িতে দাউ দাউ করে করে জ্বলছে আগুন। ধোঁয়া উড়ছে। পানি ঢেলে আগুন নেভানোর চেষ্টা করা হচ্ছে।

আরটিভি আয়োজিত ঈদের বিশেষ আয়োজন ‘ফোক স্টেশনে’ কয়েকটি গান করে বেশ আলোচনায় আসেন পারশা। এরপর বৈষম্যবিরোধী আন্দোলনে সাহসের জ্বালানির জোগান দিয়েছিল তার গান। ‘চলো ভুলে যাই’ শিরোনামে ১০ মিনিটে লেখা গানটি বিশ্বের আনাচ-কানাচে ছড়িয়ে পড়তেও লেগেছিল অল্প সময়। পারশার কথা ও সুরে লেগে থাকা হাহাকার অশ্রু ঝরিয়েছিল দেশবাসীর।

গানের পাশাপাশি নানা বিজ্ঞাপন ও ওভিসিতে অভিনয় করেছেন তিনি। সবশেষ জাহিদ প্রীতমের ‘ঘুমপরী’ ওয়েব ফিল্মে অভিনয় করেন। এতে উষা চরিত্রে দেখা গেছে পারশাকে।

দর্শকদের মন জয় করা পাকিস্তানি নাটক ‘দার-ই-নিজাত’ শেষ হচ্ছে কত পর্বে!

হাসপাতালে গীতিকার মোহাম্মদ রফিকউজ্জামান, দোয়া চেয়েছেন পরিবার

স্বর্ণের গিটার পেলেন রুনা লায়লা

আলিয়ঁস ফ্রঁসেজে চলছে চিত্রকর্ম প্রদর্শনী ‘ইঙ্কোগ্রাফি: অ্যা ক্রোম্যাটিক সাইলেন্স’

সুরের জাদুতে আজও অমর বারী সিদ্দিকি

ব্যবসায়িক সংকটে অনন্ত জলিল, দোয়া চাইলেন বর্ষা

৭ বছর পর প্রকাশ পেল জয় শাহরিয়ারের একক অ্যালবাম ‘বোকা’

ইতি টানছে জনপ্রিয় ওয়েব সিরিজ ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’

প্রকাশ পেলো তানজিল মিসবাহর নতুন গান ‘কন্যা’

পাকিস্তানের সিনেমা হল নিয়ে ভুল তথ্য, সমালোচনার মুখে শাকিব খান