হোম > বিনোদন

মুক্তি পেলো তারেক রহমানের মানবিক দিক নিয়ে তথ্যচিত্র

বিনোদন রিপোর্টার

এবার প্রকাশ্যে এসেছে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের মানবিক ও সহানুভূতিশীল দিক নিয়ে নির্মিত তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’। মানুষ ও প্রাণীর প্রতি তার নীরব সহমর্মিতা এবং সাহায্যের গল্পই তুলে ধরা হয়েছে এই তথ্যচিত্রে।

রাজনীতির বাইরে থেকেও কীভাবে তারেক রহমান নীরবে অসহায় মানুষ, দুস্থ পরিবার এবং অবহেলিত প্রাণীর পাশে দাঁড়িয়েছেন তা উঠে এসেছে এই তথ্যচিত্রে। যারা এই সহায়তা পেয়েছেন, তাদের অনেকেই জানতেন না কে তাদের সাহায্য করছে।

গতকাল শনিবার বিকেলে রাজধানীর মহাখালীর স্টার সিনেপ্লেক্সে তথ্যচিত্রটির প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির নেতা নজরুল ইসলাম খান বলেন, ‘তারেক রহমান বছরের পর বছর ধরে মানুষের ও প্রাণীর কল্যাণে কাজ করে যাচ্ছেন, কিন্তু কখনোই তা প্রচার করেননি। এই তথ্যচিত্র সেই অজানা মানবিক দিকটাই তুলে ধরেছে।’

বিএনপির উপদেষ্টা পরিষদের সদস্য মো. ইসমাইল জবিউল্লাহ বলেন, ‘তিনি ভেবেছিলেন এটি হয়তো রাজনৈতিক তথ্যচিত্র হবে। কিন্তু দেখার পর বুঝেছেন, এখানে একজন মানুষের মানবিক দিক খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে।’

তথ্যচিত্রটির নির্মাতা জুবায়ের বাবু বলেন, ‘তথ্যচিত্রটি কোনো রাজনৈতিক প্রচারণা নয়। এটি একজন মানুষের গল্প, যিনি নিভৃতে মানুষের মুখে হাসি ফোটানোর চেষ্টা করেছেন। এই মানবিক উদ্যোগগুলোই তাকে এই তথ্যচিত্র বানাতে অনুপ্রাণিত করেছে।’

প্রিমিয়ার শো শেষে অতিথিরা তথ্যচিত্রটির নির্মাণ ও বিষয়বস্তুর প্রশংসা করেন। তাদের মতে, এটি সময়ের প্রয়োজনীয় একটি কাজ এবং ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ দলিল হয়ে থাকবে। অনেকেই বলেছেন, ‘তারেক রহমানের এমন মানবিক কাজের কথা আগে তাঁদের জানা ছিল না।’

উল্লেখ্য, তথ্যচিত্রটি সামাজিক মাধ্যমেও মুক্তি পেয়েছে।

পায়ের ব্যথায় আদালতে যাননি পরীমনি, পিছিয়েছে চার্জ গঠনের শুনানি

‘লিপির সংসার’-এ তন্ময়-মিমের সঙ্গে শিরীন আলম

সিনেমায় প্রথম রবীন্দ্রসংগীত গাইলেন অনিমা রায়

আবারো পেছাল তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ

দেশের নাগরিক হিসেবে আমি ন্যায়বিচার চাই: তানজিন তিশা

‘অমানুষ’ নিয়ে যুক্তরা‌ষ্ট্রের মঞ্চে তমালিকা

দুই বছরের জন্য আন্তর্জাতিক সংস্থার শুভেচ্ছা দূত হলেন রবি চৌধুরী

পাকিস্তান হাইকমিশনকে কড়া হুঁশিয়ারি দিলেন নায়ক সোহেল রানা

টেইলর সুইফটের নতুন ইতিহাস, ৩৩ পুরস্কার জয়ের রেকর্ড

ঢাকায় ফরাসি শিল্পী ফ্লাভিয়েন মার্তিনেলের একক শিল্প প্রদর্শনী