হোম > বিনোদন

বিলুপ্তির পথে যাত্রাপালা, চমকের আক্ষেপ

বিনোদন রিপোর্টার

যেকোন বিষয় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব থাকেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। এবার তিনি কথা বলেন, যাত্রাপালা নিয়ে। একসময় শীতকাল এলেই গ্রামবাংলার পথে-প্রান্তরে মাইকে যাত্রাপালার ঘোষণার কথা শোনা যেত। ঢোলের শব্দে মুখরিত হতো লোকালয়, মঞ্চে জীবন্ত হয়ে উঠত পৌরাণিক ও ঐতিহাসিক কাহিনি, মাটির গল্প। কিন্তু সময়ের চাকা ঘুরতে ঘুরতে আজ সেই দৃশ্য বিলুপ্তির পথে।

বাংলাদেশের সংস্কৃতির এই রূপটি হারিয়ে যাওয়ার আক্ষেপ নিয়ে নিজের ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেছেন চমক। এতে ক্যাপশনে এই অভিনেত্রী দেশের ঐতিহ্যবাহী যাত্রাপালা নিয়ে তার গভীর অনুভূতির কথা তুলে ধরেছেন। তার প্রশ্ন, ‘কোথায় হারালো বাংলার সেই যাত্রাপালা?’

চমক তার পোস্টে লেখেন, ‘যে মঞ্চে একসময় গমগম করতো ঢোলের শব্দ, আমাদের মাটির গল্প, আমাদের পূর্বপুরুষের হাসি-কান্না, আমাদের শেকড়। সব একে একে হারিয়ে যাচ্ছে সস্তা বিনোদনের আড়ালে।’

যাত্রাপালাকে বাঙালির লোকসংস্কৃতি ও লোকবিশ্বাসের অংশ উল্লেখ করে তিনি বলেন, ‘এই যাত্রাপালা শুধু নাটক না, এটা ছিল বাঙালির লোকসংস্কৃতি, লোকবিশ্বাস, লোকআত্মা। যেখানে অভিনেতা আর দর্শকের মাঝে কোনো পর্দা ছিল না ছিল শুধু মাটির গন্ধ আর প্রাণের সংযোগ।’

উল্লেখ্য, ২০১৭ সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ হয়ে শোবিজ অঙ্গনে পা রাখেন রুকাইয়া জাহান চমক। এরপর ২০২০ সালে অভিনয় শুরু করেন।

৮১ বছর বয়সে প্রেম, প্রেমিকার ছেলের হাতে খুন মার্কিন অভিনেতা

এবার কন্যা সন্তানের মা হলেন বুবলী

আজম খান : বাংলা ব্যান্ড সংগীতের প্রধান স্থপতি

হুমায়ূন আহমেদ স্মরণে পুত্র নুহাশ

আমার স্বামী রবিনকে খুব মিস করছি: শবনম

ফিফার অ্যালবামে বাংলাদেশের সঞ্জয়

অস্ট্রেলিয়ার ছয় শহরে মুক্তি পাচ্ছে ‘রইদ’

শিল্পী সমিতির নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ

জাতীয় চলচ্চিত্র পুরস্কারে পরিবর্তন, নতুন প্রজ্ঞাপন জারি

‘মায়া পাখি’ করপোরেট জগতের অন্ধকার জীবনের এক গল্প : জেবিন