হোম > বিনোদন

শিল্পী সমিতি থেকে আজীবন বহিষ্কার নায়িকা নিপুণ

বিনোদন ডেস্ক

চিত্রনায়িকা নিপুণ আক্তারকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। ১৯ জানুয়ারি সমিতির কার্যনির্বাহী পরিষদের মিটিংয়ে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেয়া হয়। গণমাধ্যমে তার বহিষ্কারের তথ্যটি নিশ্চিত করেছেন শিল্পী সমিতির সহ-সভাপতি অভিনেতা ডিএ তায়েব।

জানা গেছে, নিপুণের বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে। অনৈতিকভাবে সমিতির প্যাড ব্যবহার করে মনগড়া বিবৃতি দিতেন তিনি। কোটাবিরোধী আন্দোলন চলাকালে শিল্পী সমিতির প্যাড ব্যবহার করে বিবৃতি দেন নিপুণ। সেখানে নিজেকে সাবেক সাধারণ সম্পাদক উল্লেখ করেন। পরদিন সামাজিক মাধ্যমে সেটি শেয়ারও করেন তিনি। তখন নেটিজেনদের ব্যাপক সমালোচনার মুখে পড়েন নিপুণ।

২০২৪ সালের ৩০ জুলাই মিশা-ডিপজল কমিটির ষষ্ঠ সভায় বিষয়টি উত্থাপিত হয়। তখন নিপুণকে কারণ দর্শানোর নোটিশ দেয়ার সিদ্ধান্ত হয়। কারণ দর্শানোর নোটিশ দেয়ার পরও তিনি বিতর্কিত কর্মকাণ্ড চালিয়ে যান।

এসব কর্মকাণ্ডের পরিপ্রেক্ষিতে শিল্পী সমিতি থেকে আজীবনের জন্য বহিষ্কার হয়েছেন নিপুণ।

কয়েক দিন আগে দেশ ছাড়তে গিয়ে সিলেট ওসমানী বিমানবন্দরে বাধার মুখে পড়েন অভিনেত্রী। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা নিপুণের লন্ডনযাত্রার বিষয়ে আপত্তি তোলে। একপর্যায়ে তার লন্ডনযাত্রা বাতিল করা হয়।

নতুন প্রজন্মের গান তেমন একটা শুনি না

গাজী মাজহারুল আনোয়ার স্মরণে বিশেষ আয়োজন

৭ দিনব্যাপী সালমান শাহ চলচ্চিত্র উৎসব

আলিয়ঁস ফ্রঁসেজে চলছে শব্দের বাইরের গল্প নিয়ে দলীয় শিল্প প্রদর্শনী

বাংলাদেশ ফিল্ম আর্কাইভে সংরক্ষিত হচ্ছে বুলবুল আহমেদের অর্জিত পুরস্কার

শুক্রবার প্রচার হবে ‘ইত্যাদি’র সংকলিত পর্ব

শিল্পকলায় জাদুসন্ধ্যার আয়োজন

হৈমন্তীর কণ্ঠে ‘তোমায় দেখলে মনে হয়’

১৬ বছরের পথচলা শেষে ‘পেছনের গল্প’ নিয়ে ফিরছে স্পিরিচুয়াল

বৃহস্পতিবার শিল্পকলায় ‘নজরুলের লেটোগান ও কবিগান’