হোম > বিনোদন

সাইফের শরীর থেকে ছুরির খণ্ডাংশ অপসারণ, আটক ৩

বিনোদন ডেস্ক

সাইফ আলি খান। ছবি: সংগৃহীত

ছুরিকাঘাতে আহত বলিউড অভিনেতা সাইফ আলি খানের অস্ত্রোপচার সফলভাবে শেষ হয়েছে। মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে অস্ত্রোপচারে তার শরীর থেকে ২ থেকে ৩ ইঞ্চির ছুরির অংশ বের করেছেন চিকিৎসকরা।

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, সাইফের শরীর থেকে প্রায় ২ থেকে ৩ ইঞ্চির একটি ধারালো বস্তু বের করা হয়েছে। চিকিৎসকরা মনে করছেন এটা ছুরিরই ভাঙা অংশ।

লীলাবতী হাসপাতালের তরফ থেকে আগেই জানানো হয়, অভিনেতার শরীরে ৬টি ক্ষত রয়েছে। এর মধ্যে দুটি ক্ষত গভীর বলে জানানো হয়। সাইফ তার শিরদাঁড়ার কাছেও আঘাত পেয়েছেন।

অন্যদিকে মধ্যরাতে সাইফের বাড়িতে ঢুকে হামলা এবং ডাকাতির চেষ্টার ঘটনায় তিন সন্দেহভাজনকে বৃহস্পতিবার সকালে গ্রেপ্তার করেছে মুম্বাই পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এর আগে বুধবার মধ্যরাতে নিজ বাড়িতে বলিউড অভিনেতা সাইফ আলি খানের ওপর চড়াও হয় এক অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীকারী। ডাকাতির উদ্দেশেই এই ঘটান বলে প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে।

ঝামেলা আমার কপালে লেখা, বিষয়টি আমি এনজয় করি: পরীমনি

বাচসাস নির্বাচন ২০ নভেম্বর

আগুন ও প্রিয়াংকার কণ্ঠে বাংলাদেশ বেতারে দুটি নতুন গান

শারদীয় দুর্গোৎসবে বিশ্বরঙের বিশেষ সংগীত আয়োজন ‘পুজো বাড়ির গান’

গাজীপুরে বন্ধ হচ্ছে ঐতিহ্যবাহী ‘উল্কা’ সিনেমা হল

মাহবুবুল খালিদের কথা ও সুরে আসিফের রোমান্টিক গান

মুক্তির ১০ বছর পর ওটিটিতে রাজ-তুষির প্রথম সিনেমা

‘সালমান খান যদি বেঁচে থাকতে চান, মন্দিরে গিয়ে ক্ষমা চাইতে হবে’

সকাল আহমেদের ‘তোর মায়ায়’-তে প্রান্ত ও রিয়া বর্মন

রাশিয়ার মর্যাদাপূর্ণ উৎসবে বাংলাদেশি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নিশি’