হোম > বিনোদন

ওসমান হাদিকে নিয়ে মুনাইম বিল্লাহর ‘কোটি হাদির ডাক‘

বিনোদন রিপোর্টার

শহীদ শরিফ ওসমান হাদির স্মৃতি ও বিপ্লবী চেতনাকে সংগীতে ধারণ করে 'মেহেরবান' খ্যাত প্রখ্যাত শিল্পী মুনাইম বিল্লাহ প্রকাশ করেছেন নতুন সংগীত ‘কোটি হাদির ডাক‘। সোমবার, ২২ ডিসেম্বর সকালে শিল্পীর নিজস্ব অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সংগীতটি প্রকাশিত হয়।

এ গান দিয়ে দীর্ঘ বিরতির পর সংগীতে ফিরলেন শিল্পী মুনাইম বিল্লাহ। তার কণ্ঠে নতুন গানটি মুক্তির সঙ্গে সঙ্গেই আলোচনায় এসেছে।

মুনাইম বিল্লাহ বলেন, ‘দীর্ঘ সময় পর ‘কোটি হাদির ডাক’ দিয়েই গানে ফেরা হলো আমার। এটি অন্যরকম অনুভূতি আমার জন্য। এটি শুধু একটি গান নয়, একটি ইতিহাস। একটি বিপ্লব। এটি শহিদ শরিফ ওসমান হাদি ভাইয়ের বিপ্লবী চেতনার স্বীকৃতি। আমাদের সার্বভৌমত্বের সাথে একাত্মতা জানানোর একটি মহান ব্যাপার এখানে আছে। বিপ্লবী চেতনার মানুষ ছাড়াও আপামর জনমনে দারুণ প্রভাব ফেলার পাশাপাশি হাদি ভাইকে চিরঅমর করে রাখবে এই গান।’

‘কোটি হাদির ডাক’ গানটির কথা লিখেছেন কবি জিয়া হক। সুর করেছেন আলোচিত শিল্পী আবু উবায়দা। সাউন্ড ও মিক্স মাস্টারিং করেছেন শরিফ মাহমুদ।

গানটি নিয়ে কবি জিয়া বলেন, ‘এটি গতানুগতিক ধারার বাইরে একটি সংগীত। কথা, সুর ও কণ্ঠ মিলিয়ে পূর্ণাঙ্গ একটি কাজ। আমার বিশ্বাস, ‘হাদি তুই ফিরে আয় গানের মতো এই গানটিও শ্রোতাদের মাঝে দ্রুত ছড়িয়ে পড়বে।’

উল্লেখ্য, জিয়া হকের লেখা ‘হাদি তুই ফিরে আয়’ গানটি মুক্তির এক সপ্তাহের মধ্যেই দুই মিলিয়নের বেশি ভিউ অর্জন করে ব্যাপক সাড়া ফেলেছিল। নতুন গান ‘কোটি হাদির ডাক’ও সেই ধারাবাহিকতায় বিপ্লবী সংগীত হিসেবে জায়গা করে নেবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

১৬ বছর আগে রেকর্ড, প্রকাশ পেল দুই ভাইয়ের গান

ওটিটিতে আসছে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’

খালেদা জিয়ার সাজে ভ্লগ, নেটিজেনদের প্রশংসায় ভাসছেন চমক

ঢাকাই চলচ্চিত্রের ৫৮ গুণীজন ও ৩ সিনেমা হলকে সম্মাননা

‘পুরোনো এক আলমারি’তে দিলারা জামানের সঙ্গে মৌ

একই দিনে হলিউডের দুই ছবি স্টার সিনেপ্লেক্সে

সালমান শাহ ভক্তদের উন্মাদনা নিয়ে সিনেমা ‘লাভ ৯৬’

‘চ্যালেঞ্জটা অনেক বেশি ছিল’

টেলিভিশন নাট্যকার সংঘের নতুন কমিটি ঘোষণা

মাইকেল জ্যাকসনের বায়োপিকের দ্বিতীয় পর্বে আসছে বিতর্কিত অধ্যায়