হোম > বিনোদন

সংসার ভাঙল কণ্ঠশিল্পী কনার

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

জনপ্রিয় কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কনা আনুষ্ঠানিকভাবে তার ছয় বছরের বৈবাহিক জীবনের অবসানের কথা জানিয়েছেন।

বুধবার রাত সাড়ে ১০টার পর নিজের ফেসবুকে এক পোস্টে বিবাহবিচ্ছেদের কথা জানান তিনি।

পোস্টে কনা লেখেন, জন্ম, মৃত্যু, বিয়ে–সবই আল্লাহর ইচ্ছা। ঠিক তেমনি যেকোনো বিচ্ছেদও হয় তারই ইশারায়।

সকল শুভাকাঙ্ক্ষী এবং প্রিয়জনদের উদ্দেশ্যে ভারাক্রান্ত হৃদয়ে তিনি জানান, দীর্ঘ ছয় বছরের বিবাহিত জীবনের পর আমি এবং গোলাম মোহাম্মাদ ইফতেখার গহিন গত ১৬ জুন, ২০২৫ তারিখে আমাদের বিবাহবিচ্ছেদ সম্পন্ন করেছি।

কনা আরও বলেন, এটি আমাদের দুজনের জন্যই একটি অত্যন্ত কঠিন সিদ্ধান্ত ছিল, এবং আমরা উভয়ই পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমেই এই পথে হেঁটেছি।

একে অপরের প্রতি শ্রদ্ধাশীল থাকার ঘোষণা দিয়ে কনা আরও বলেন, জীবনের এই নতুন অধ্যায়ে আমরা দুজনেই যেন শান্তিতে এবং সম্মানের সঙ্গে এগিয়ে যেতে পারি, তার জন্য আপনাদের সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।

বর্তমানে তিনি তার সংগীতজীবনে পুরোপুরি মনোনিবেশ করতে চান উল্লেখ করে তিনি বলেন, আমি আমার গানের কাজেই মনোনিবেশ করতে চাই, যে কাজের মাধ্যমেই আমি এতদূর পর্যন্ত আসতে পেরেছি।

সবশেষে তিনি তার দর্শক-শ্রোতাদের উদ্দেশ্যে বলেন, আশা করি আপনারা আমার এই সিদ্ধান্তকে সম্মান জানাবেন এবং সবসময় আমাকে যেভাবে শ্রদ্ধা ও ভালোবাসায় আগলে রেখেছেন, ভবিষ্যতেও সেভাবেই রাখবেন। আপনাদের ভালোবাসা ও সমর্থনের জন্য আমি কৃতজ্ঞ।

উল্লেখ্য, ২০১৯ সালের ২১ শে এপ্রিল গোলাম মো. ইফতেখার গহীনের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন কণা।

সম্মাননা পাচ্ছেন কনকচাঁপা ও কাঙালিনী সুফিয়া

লাক্স সুপারস্টার বিজয়ীরা কে কী পেলেন

প্রেক্ষাগৃহকে মার্কেটের সাথে বন্ধ না করার দাবি প্রযোজক-নির্মাতাদের

চালু হচ্ছে নতুন স্টার সিনেপ্লেক্স

আসছে ঈদে দীঘির ‘বিদায়’

আবার ইউরোপের পথে ‘দেলুপি’

জেফার-প্রীতমের ওয়েব ফিল্ম ‘তুমি আমি শুধু’

সন্ধ্যা ৬টার পর সিনেমার সব শো বন্ধ ঘোষণা

ওটিটিতে মান্নার সিনেমা ‘হৃদয় থেকে পাওয়া’

শাকিব খানের ‘প্রিন্স’ নষ্ট হওয়ার কারণ জানালেন সুমন