হোম > বিনোদন

বৈষম্যের শিকার 'বৈষম্যবিরোধী আন্দোলন' করা গানের শিল্পী

বিনোদন রিপোর্টার

গত বছর জুলাই আন্দোলনে ‘কথা ক’ গান দিয়ে আলোচনায় আসেন র‍্যাপ সংগীতশিল্পী সেজান। জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলনকে বেগবান করতে তার গানটি সামাজিক মাধ্যমে ব্যাপক ভূমিকা রাখে। তিনি নিজেও জুলাই অভ্যুত্থানের একজন অংশীদার হিসেবে গর্ববোধ করেন।

তবে এবার সামাজিক মাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে জানালেন তিনি বৈষম্যের শিকার হচ্ছেন। তাই তিনি ঘোষণা দিয়েছেন, জুলাই আন্দোলন-সম্পর্কিত কোনো শো-এর ব্যাপারে তার সঙ্গে আর যোগাযোগ না করতে!

সামাজিক মাধ্যমে দেওয়া পোস্টে তিনি লেখেন, ‘জুলাই আন্দোলন-সম্পর্কিত যেকোনো শো-এর ব্যাপারে আমার সঙ্গে কোনো যোগাযোগ করবেন না। জুলাই আন্দোলনে ছাত্রজনতার পাশে সবচেয়ে আগে দাঁড়ান হিপহপ কমিউনিটির র‍্যাপাররা। আমাদের গ্রাফিতি আর্টিস্টরাও সেখানে মুখ্য ভূমিকা রাখেন। কিন্তু বছর ঘুরতে না ঘুরতে জুলাই-সম্পর্কিত যেসব অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, সেখানে র‍্যাপ বা হিপহপ আর্টিস্টদের প্রাধান্য নেই বললেই চলে। আমরা কিছু জায়গায় পারফর্ম করেছি। অধিকাংশ জায়গায় মনে হয়েছে, আমরা জোর করে এসেছি। বাকিদের কথা সবাই প্রায় ভুলেই গেছে। অথচ আমি মনে করি হিপহপ আর্টিস্টদের একটা বড় লাইন আপ রাখা যায় প্রত্যেক শোতেই।’

র‍্যাপার সেজানের দাবি, ‘হিপহপ এখন বাংলাদেশের মূলধারার সংস্কৃতির অংশ। অথচ আমাদের যথাযথ সম্মান বা সম্মানী দেওয়া হয় না। অন্য শিল্পীরা যেখানে সম্মান পান, আমরা সেখানে ন্যূনতম মূল্যায়নটুকু পাই না।’

আসছে নির্জন-মিতুল জুটির ‘কোটি টাকার বউ’

অশ্রু স্মরণ ও শ্রদ্ধায় মুস্তাফা মনোয়ারকে চিরবিদায়

রিমান্ড শেষে অভিনেতা জাহের আলভী কারাগারে

‘অথবা তুমি আমি’তে পারসা ইভানা

বক্স অফিসে হতাশ করল ‘সুপারগার্ল’, দাপট অব্যাহত ‘টয় স্টরি ৫’-এর

নায়ক-নায়িকা খোঁজার মিশনে চুমকি-রিচি

শিল্পকলায় পূর্ণিমা তিথি-তে ‘সাধুমেলা’

একাধিক প্রজন্মের শৈশবের জাদুকর মুস্তাফা মনোয়ার

মুস্তাফা মনোয়ারের আদর্শ ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে : তথ্যমন্ত্রী

কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন, বনানী কবরস্থানে দাফন